রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু ও বাকিদের অসুস্থতার ঘটনাকে কেন্দ্র করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান এবং দেশের সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ), স্বাস্থ্য অধিদপ্তর এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালকের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কেউ ঈদ উদযাপন শেষে বাড়ি ফিরছিলেন, কেউ নামাজ শেষে ঘুরতে বের হয়েছিলেন, আবার কেউ ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
পবিত্র ঈদুল আজহার পরদিন রাজধানী ঢাকা এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি। অধিকাংশ মানুষ গ্রামের বাড়িতে অবস্থান করায় নগরজুড়ে বিরাজ করছে ফাঁকা ও নিস্তব্ধ পরিবেশ। এর সরাসরি প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারগুলোতে, যেখানে ক্রেতা প্রায় নেই বললেই চলে। শুক্রবার (২৯ মে) রাজধানীর শেওড়াপাড়া, তালতলাসহ একাধিক কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারগুলোর অর্ধেকেরও বেশি দোকান এখনও বন্ধ। ঈদের ছুটি ও ঢাকার বাইরে অবস্থানের কারণে অনেক ব্যবসায়ী দোকান খুলতে পারেননি। যারা দোকান খুলেছেন, তারাও ক্রেতাহীন অবস্থায় অলস সময় পার করছেন।
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার (২৯ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান। তিনি বলেন, ঘটনার তদন্তে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয় উঠে এসেছে।
দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৯ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ সতর্কবার্তা দেওয়া হয়।
ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির ব্যস্ততা চোখে পড়েছে। প্রথম দিনে কসাই সংকট, উপযুক্ত স্থান না পাওয়া কিংবা ব্যক্তিগত নানা কারণে যারা কোরবানি সম্পন্ন করতে পারেননি, তাদের অনেকেই আজ পশু কোরবানি করছেন। শুক্রবার (২৯ মে) সকাল থেকেই উত্তরা, ধানমন্ডি, পুরান ঢাকা, মিরপুর, মান্ডা, বাড্ডা ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পশু জবাই ও মাংস প্রস্তুতের দৃশ্য দেখা যায়। বাসাবাড়ি ও নির্ধারিত কোরবানির স্থানে সকাল থেকেই ব্যস্ত সময় পার করেন নগরবাসী।
পবিত্র ঈদুল আজহা শেষ হলেও রাজধানী ছাড়ার ধারা থামেনি। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকায় ঈদ উদযাপন করা অনেক মানুষ গ্রামের পথে রওনা হয়েছেন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, কাউন্টার ও গুরুত্বপূর্ণ সড়কে ঘরমুখো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ইরাকে মিসাইল হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ শ্রাবনের মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার (২৯ মে) ভোরে সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ ঢাকায় পৌঁছায়। ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
দেশের আট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। শুক্রবার (২৯ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আজ পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে বইছে আনন্দের বন্যা। সরকারি ছুটির আমেজে বাঙালির ঘরে ঘরে চলছে ঈদের নামাজ, কোরবানি, আত্মীয়-স্বজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় আর নানা আয়োজন। কিন্তু উৎসবের এই দিনে সবাই কি ছুটি পেয়েছেন? না, সমাজ ও রাষ্ট্রের নিরবচ্ছিন্ন প্রয়োজনে কিছু মানুষ ঈদের আনন্দের বাইরে থেকেও দায়িত্ব পালন করে চলেছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বাংলাদেশি শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন সাইপ্রাসের একটি সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে দেশটির আদালত। বাংলাদেশে চলমান অর্থপাচার ও ব্যাংক জালিয়াতি তদন্তের অংশ হিসেবে এ আদেশ দেওয়া হয়।
চিকিৎসক নেতা থেকে রাজনীতিক— দীর্ঘ পথচলায় চিকিৎসা ও রাজনীতি সমানতালে এগিয়ে নিয়েছেন অধ্যাপক ডা. জাহিদ হোসেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা এই চিকিৎসক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও। বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন।
আলোচিত গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ বেঁচে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন নাগরিক অ্যারাব। ট্রাম্পের মতো দেখতে এই মহিষকে দেখতে আমেরিকা থেকে বাংলাদেশে ছুটে এসেছেন তিনি। নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালিত-পালিত মহিষটি শেষ মুহূর্তে কোরবানির হাত থেকে রক্ষা পেয়ে এখন মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আছে।
পবিত্র ঈদুল আজহার আনন্দের দিনে রাজধানীতে কোরবানি দিতে গিয়ে অসাবধানতা ও পশুর আকস্মিক আক্রমণে দুর্ঘটনার শিকার হয়েছেন বহু মানুষ। কোরবানির পশু নিয়ন্ত্রণ ও জবাই করতে গিয়ে গরুর লাথি, গুঁতা ও দড়ির টানে হাত-পা ভাঙা, আঙুল কাটা এবং রগ ছিঁড়ে যাওয়ার মতো মারাত্মক আঘাত নিয়ে