আসন্ন গ্রীষ্ম মৌসুমে জ্বালানির আমদানি ব্যয় মেটানোর জন্য ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার ঋণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। শুক্রবার (২০ মার্চ)
এপ্রিল মাসে নয়াদিল্লিতে সংক্ষিপ্ত সফরে যেতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। যদি সেটি হয় তাহলে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রীর এটিই হবে ভারতে প্রথম সফর।
ঈদ সামনে রেখে কয়েকদিনের তীব্র যাত্রীচাপের পর রাজধানীর নৌপথে এখন কিছুটা স্বস্তি ফিরেছে। এ পরিস্থিতিতে ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষের ফিরতি যাত্রার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেন ফকির-এর নামে একটি ফটোকার্ড ছড়িয়েছে, যেখানে লেখা ছিল ফ্যাসিস্ট কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট। পুলিশ সদর দপ্তর সতর্ক করেছে যে, আইজিপি এমন কোনো বক্তব্য দেননি।
পবিত্র রমজান মাসের শেষ জুমা, অর্থাৎ জুমাতুল বিদা উপলক্ষে শুক্রবার (২০ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিরা শেষ রমজানের জুমার নামাজে অংশ নিতে উপস্থিত হয়েছেন।
পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ১১ বছর বয়সী জিহাদকে ‘হত্যা’ দেখিয়ে দায়ের করা মামলায় আদালত তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ মোট ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামআরও বলেন- চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানো হচ্ছে।
ঈদের আগের দিন রাজধানী ঢাকার আবহাওয়ায় সকাল থেকেই বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। আকাশে কালো মেঘ ঘন হয়ে দমকা হাওয়া এবং ঝড়ো বৃষ্টি শুরু হয়।
সৌদি আরবের আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশাররফ হোসেন-এর মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট (এসভি ৮০৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর শনিবার(২১ মার্চ) সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২০ মার্চ) প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার খবর—এটি সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ তথ্যকে ‘ভিত্তিহীন’ হিসেবে স্পষ্টভাবে নাকচ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। শুক্রবার (২০ মার্চ) ভোর থেকেই রেল, সড়ক ও নৌপথে বাড়ির পথে ছুটছেন হাজারো মানুষ। তবে স্বস্তির খবর গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রীদের চাপ অনেকটাই কম।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এবারের ঈদে তিনি তার সহধর্মিণী রেবেকা সুলতানা-কে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহীভাবে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের প্রধান দুই সড়ক সংযোগ—পদ্মা সেতু ও যমুনা সেতু—এ তৈরি হয়েছে অভূতপূর্ব যানবাহনের চাপ। আর এই চাপ সামাল দিয়েই একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার ও টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে সেতুদ্বয়।