পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮ মে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সোমবার (২৫ মে) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের দিন সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনের দরবার হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের। সোমবার (২৫ মে) ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
ঈদুল আজহায় নারী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে ঢাকা-চট্টগ্রাম রুটের ‘সোনার বাংলা এক্সপ্রেস’ এবং ঢাকা-সিলেট রুটের একটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, ঈদযাত্রায় নারীদের ভোগান্তি কমাতে প্রাথমিকভাবে এই দুটি রুটে বিশেষ কোচ চালু করা হয়েছে, যা ঈদের আগের তিন দিন কার্যকর থাকবে।
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে শোভনীয় নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, এ ঘটনাকে রাজনৈতিকভাবে দুই পক্ষই একইভাবে মূল্যায়ন করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজ নির্মাণের যেমন ঘোষণা দিয়েছেন, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ইতোমধ্যে ১০০ দিন পার করেছে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহ্দী আমিন সরকারের বিভিন্ন খাতের দৃশ্যমান অগ্রগতি তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তারেক রহমান নেতৃত্বাধীন সরকার জনকল্যাণ, জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নিয়েছে।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ১৬টি পশুর হাট ইজারা সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে এবার হাটগুলো ইজারা দেওয়া হয়েছে। এতে দুই সিটি কর্পোরেশনের রাজস্ব আয় দাঁড়িয়েছে প্রায় ৪৮ কোটি টাকা, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন সাত সদস্যের ‘কিচেন কেবিনেট’ অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত। তিনি জানান, তারা প্রতি মঙ্গলবার বৈঠক করতেন। আর তার নিজের মন্ত্রণালয়েই একাধিক উপদেষ্টার প্রভাব ছিল এবং তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। তবে তা গৃহীত হয়নি।
রাজধানীর খুচরা ও পাইকারি বাজারে ঈদুল আজহাকে সামনে রেখে কিছু মসলার দাম বাড়লেও অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় মসলার দাম এখনো স্থিতিশীল রয়েছে। সোমবার (২৫ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত ও রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক নিরাপত্তা ও বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া
আসন্ন ঈদুল আজহার ছুটির প্রথম ও ট্রেনযাত্রার তৃতীয় দিনে ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে ঈদযাত্রার এই চিরচেনা ব্যস্ততার মাঝেই বাঁধ সেধেছে ট্রেনের শিডিউল বিপর্যয়।
রাজধানীর সড়কে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক জরিমানার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে পাঠানো এসএমএসকে সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৫ মে) এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে নাগরিকদের এ ধরনের বার্তা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
লিবিয়ায় আটকে থাকা ১৭০ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের নিরাপদ প্রত্যাবাসন সম্পন্ন হয়।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিশেষ ট্রেন সার্ভিস ও নৌ-সার্ভিস চালু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন। তিনি বলেন, ট্রেনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে আলাদা বগির ব্যবস্থা করা হয়েছে।