আগামী বৃহস্পতিবার (২৮ মে) দেশে উদযাপিত হতে যাচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। তার আগেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। তাতে অনেকের মাঝেই প্রশ্ন দেখা দিয়েছে, ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া?
শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে বিচারকার্য দ্রুত সম্পন্ন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঢল নামার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে সড়ক দুর্ঘটনা। ঈদযাত্রার মাত্র তিন দিনে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল থেকে মঙ্গলবার (২৬ মে) সকাল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে সোমবার (২৫ মে) এক দিনেই প্রাণ গেছে ২৮ জনের।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর উত্তরাঞ্চলে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী ও সাড়ে ৭শ বর্জ্যবাহী গাড়ি মাঠে কাজ করবে। ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ শেষ হবে।
সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও দুই থেকে তিনশ জনকে আসামি করা হয়েছে।
দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত গোলাপি আভার বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে কোরবানির জন্য নিয়ে যাওয়া হয়েছে পুরান ঢাকায়। তার আগে ৭০০ কেজি ওজনের মহিষটি কেজি প্রতি ৫৫০ টাকা দরে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও নগরী পরিচ্ছন্ন রাখতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে সরকার। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বলছে, সরকারের নির্ধারিত ১২ ঘণ্টারও আগেই কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করা হবে।
এবারের ঈদে সারা দেশে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে। কুরবানিকে ঘিরে যে অর্থনীতি সঞ্চালিত হয় তা সারা দেশের মানুষের উপকারে আসে- এমন মন্তব্য করেছেন মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিনুর রশিদ।
সৌদি আরবে আরাফার ময়দানে হজের খুতবা শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০মিনিটের দিকে খুতবা পাঠ শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। আরবি বর্ষপঞ্জি অনুসারে সৌদিতে আজ ৯ জিলহজ। এটি পবিত্র ‘আরাফা দিবস’ হিসেবেও পরিচিত। ঐতিহাসিক এই ময়দানে দিনব্যাপী ইবাদত বন্দেগি আর দোয়া মোনাজাতে মশগুল হাজিরা।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক, সেতু ও টোল প্লাজা এলাকায় সদস্য মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বাংলাদেশের বিচার বিভাগকে বিশ্বের অন্যতম স্বাধীন হিসেবে উল্লেখ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর থেকে শুরু হওয়া টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বিভিন্ন সড়ক, অলিগলি ও নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুসমান পানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে, এতে ঈদযাত্রা ও গরুর হাটে আসা মানুষজন চরম দুর্ভোগে পড়েন।
দেশব্যাপী বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো বার্তায় নৌপরিবহন মন্ত্রণালয় তথ্যটি নিশ্চিত করেছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ জানান, ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই আলোকে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো বিষয়টি মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে।