চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের সাম্প্রতিক হামলার ঘটনায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ধরনের দুঃসাহসিক ঘটনার “যোগ্য জবাব” দেওয়া হবে এবং কোনোভাবেই সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়াই আদায় করছে এবং যাত্রীরা স্বস্তিতে নিজ গন্তব্যে ফিরছেন।
রাজধানীর পল্লবীর কালশী এলাকার বাউনিয়াবাঁধ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত পরিবারের ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে চরম দুঃখ ও অনিশ্চয়তায়। এক রাতেই হারিয়ে গেছে ঘরবাড়ি, স্বপ্ন আর জীবনের সব সঞ্চয়—এখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিঃস্ব মানুষগুলো।
জঙ্গল সলিমপুরে কিছুটা অসাবধানতা ও দুর্বলতার কারণে র্যাবের ওপর হামলা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আহসান হাবীব পলাশ। মঙ্গলবার (২৬ মে) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে এ কথা জানান তিনি। র্যাব মহাপরিচালক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াসিন বাহিনী কি র্যাবের চেয়ে শক্তিশালী হয়ে উঠলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, ইয়াসিন বাহিনীর শক্তি র্যাবকে কখনোই অতিক্রম করতে পারবে না।
মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।তাদের মধ্যে ২১ জন পুরুষ ও নয়জন নারী।
ঢাকাসহ দেশের ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্প-কারখানায় ছুটি ঘোষণার পর থেকেই মহাসড়কজুড়ে দেখা দিয়েছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। যাত্রী ও যানবাহনের বাড়তি চাপের পাশাপাশি এবার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত টানা সাত দিনের সরকারি ছুটির মধ্যেও আজ মঙ্গলবার (২৬ মে) দেশের কয়েকটি ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সরকারের প্রতিমন্ত্রী হওয়ার কারণে অনেক কথাই প্রকাশ্যে বলা বা করা যায় না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
টঙ্গী হাজী মাজার বস্তির এক মাদক বিক্রেতার সোর্সের সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)–এর এক উপ-পরিদর্শকের (এসআই) মোবাইল কথোপকথন ফাঁসের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
রাজধানীর কালশী বাউনিয়ানাধ বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন আমিনুল হক। সোমবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, বস্তিতে থাকা কয়েকটি দোকান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাতাসের তীব্রতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীসহ দেশে শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিজের ৪ বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তার জন্য শটগানের আবেদন করেছেন বরগুনার আমতলীর এক ব্যক্তি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঢাকাস্থ মিসর দূতাবাস বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে মিসর হয়ে অন্য দেশে যেতে হলে আগাম ট্রানজিট ভিসা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (২৫ মে) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের চেষ্টায় আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা সাতটার পর আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ই
পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির মধ্যেই তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। একইসঙ্গে এক সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।