| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আদ্-দ্বীনের অন্য শাখাগুলোর কার্যক্রমে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আদ্-দ্বীন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্যান্য শাখার কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, একটি নির্দিষ্ট শাখার বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থা পুরো প্রতিষ্ঠানের অন্যান্য ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যদি তারা প্রচলিত আইন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিধিবিধান মেনে পরিচালিত হয়।

বিস্তারিত...

প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার

‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আগামী বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে সফরের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোন দিন

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) এবং জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র বিজি প্রেস থেকে সুপ্রিম কোর্টে পৌঁছেছে এবং বর্তমানে সেগুলোর যাচাই-বাছাই চলছে। এ প্রক্রিয়া শেষ হলেই হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলার শুনানি শুরু হতে পারে।

বিস্তারিত...

দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৩৮ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ জন বাংলাদেশি হাজি। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৩ হাজার ১০৯ জন।

বিস্তারিত...

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ (১৬ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিস্তারিত...

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ৩০ আসামির বিভিন্ন মেয়াদের সাজার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত বৃহস্পতিবার বিচারকদের স্বাক্ষরের পর রায়টি প্রকাশ করা হয়।

বিস্তারিত...

শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বিনোদ বিশ্বাস (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে, সম্পদ বাজেয়াপ্তের মুখে

দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার বিচার কার্যক্রম চলছে। ঢাকা মহানগর আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হয়েছে এবং বাদীপক্ষের ২৮ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

বিস্তারিত...

দিল্লিতে জাহেদ উর রহমানের সঙ্গে আসলে কী ঘটেছিল?

ভারতের রাজধানী দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকে রেখে জিজ্ঞাসাবাদের ঘটনা নতুন করে ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি তৈরি করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, ভারত থেকে ডা. জাহেদ উর রহমানের ফেরত আসা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুঃখজনকও বটে।

বিস্তারিত...

পুরনো ও অকেজো রেল নিলামে বিক্রি সম্ভব নয় : রেলমন্ত্রী

বাংলাদেশ রেলওয়ের পুরনো ও অকেজো রেলগুলো নিলামে বিক্রি করা সম্ভব নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের সপ্তম দিনে সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

বিস্তারিত...

ধর্ষণের ক্ষেত্রে ছোট-বড় বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণের ঘটনায় কোনো ছোট-বড় বিভাজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনের দৃষ্টিতে সব ধর্ষণই সমান অপরাধ এবং প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে।’ একই সঙ্গে দেশের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন তিনি।

বিস্তারিত...

বিয়েতে ডিজিটাল জন্মনিবন্ধন বাধ্যতামূলক!

বাল্যবিয়ে রোধে বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে কাগজের জন্মসনদের বদলে অনলাইন বা ডিজিটাল জন্মনিবন্ধন রেকর্ড ব্যবহার বাধ্যতামূলক করতে সরকার ‘বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে। সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম বৈঠকে কুমিল্লা-৪ আ

বিস্তারিত...

ভারতের দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানাল বাংলাদেশ

ভারতের নয়াদিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঁধেকে তলব করে ব্যাখ্যা চেয়েছে সরকার। এ ঘটনায় কড়া প্রতিবাদও জানিয়েছে।

বিস্তারিত...

ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্নভাবে চলবে: ইসলামী ব্যাংকের প্রশাসক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ জহির হোসেন বলেছেন, দেশের বৃহত্তম শরিয়াহ-ভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক সুশাসন শক্তিশালীকরণ এবং জনগণের আস্থা পুনরুদ্ধারের পদক্ষেপের অংশ হিসেবে ব্যাংকটির জন্য একটি সম্পূর্ণ নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪