| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঋণ নেওয়ার চেয়ে পরিশোধে গুরুত্ব সরকারের

একটি দায়িত্বশীল অর্থনীতি শুধু কত টাকা ঋণ পেল, তা দিয়ে বিচার করা যায় না। ঋণ কতটা পরিশোধ করেছে এবং ভবিষ্যত প্রজন্মের ওপর কতটা দায় রেখে যাচ্ছে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্ব বিবেচনায় সরকার ঋণ নেওয়ার চেয়ে ঋণ পরিশোধে বেশি গুরুত্ব দিচ্ছে।

বিস্তারিত...

দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আখতারুল ইসলামের দেওয়া বক্তব্য প্রত্যাহারে তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বিস্তারিত...

ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে জামায়াত দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বিস্তারিত...

নিজ সংসদীয় আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রধানমন্ত্রীর

নিজ সংসদীয় আসনের (গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ) বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।

বিস্তারিত...

গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ,গ্রেপ্তার ২

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ

সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের বিরোধিতার সমালোচনা করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে বিলটির বিরোধিতা করেছেন। অথচ তাদের (জামায়াতের) নির্বাচনি ইশতেহারে শরিয়া আইন চালুর কোনো ঘোষণা ছিল না।

বিস্তারিত...

পদ্মা ব্যারাজ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারাজ নির্মাণ হলে শুধু রাজবাড়ী নয়, দেশের ২৪ জেলার প্রায় সাত কোটি মানুষ এর সুফল পাবেন। এ প্রকল্পের মাধ্যমে নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, নৌযোগাযোগ ও বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক পরিবর্তন আসবে।

বিস্তারিত...

সক্রিয় মৌসুমি বায়ু, দেশজুড়ে বৃষ্টি কেমন ঝরবে জানাল অধিদপ্তর

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে—এমন অবস্থায় দেশের সব বিভাগে বজ্রবৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও ভারি বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

বিস্তারিত...

বিমানবন্দরে ৭ যাত্রীর ব্যাগেজে ৩৮.৫০ লিটার বিদেশি মদ জব্দ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ অভিযানে একই ফ্লাইটে আগত সাত যাত্রীর ব্যাগেজ থেকে মোট ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে।

বিস্তারিত...

স্থানীয় নির্বাচনে আ. লীগের অংশগ্রহণের সুযোগ নেই: মীর শাহে আলম

স্থানীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত কার্যক্রমে উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

বিস্তারিত...

হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের অনিয়ম দেখে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’

বিস্তারিত...

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার। শিগগিরই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নুরুল ইসলাম মনি বলেন, বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার। বিএনপি সরকারের মূলনীতি হচ্ছে- সবার আগে বাংলাদেশ।

বিস্তারিত...

এক বছরে রিজার্ভ বেড়েছে ৭.৬১ বিলিয়ন ডলার

এক বছরের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭.৬১ বিলিয়ন ডলার বেড়েছে। গত বছর আগস্ট শেষে রিজার্ভ ছিল ২৯.৭৯ বিলিয়ন ডলার; চলতি বছরের আগস্ট শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৭.৪০ বিলিয়ন ডলারে। এই সময়ে রিজার্ভ বেড়েছে প্রায় ২৫.৫ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, এই রিজার্ভ দিয়ে প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

বিস্তারিত...

আলু সংরক্ষণেই কৃষকের ব্যয় আড়াই হাজার কোটি টাকা

সংরক্ষণের জন্য তাঁদের নির্ভর করতে হয় বাণিজ্যিক হিমাগারের (কোল্ড স্টোরেজ) ওপর। তবে দেশে উৎপাদিত আলুর তুলনায় কোল্ড স্টোরেজের সক্ষমতা অনেক কম। অথচ শুধু কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ বাবদ এক মৌসুমে খরচ হচ্ছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। সংশ্লিষ্ট সংগঠনের তথ্য অনুযায়ী, গত মৌসুমে দেশের ৩৫১টি কোল্ড স্টোরেজে প্রায় ৩৪ লাখ টন আলু সংরক্ষণ করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪