সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এতে এই সড়কে যান চলাচল বিঘ্ন হওয়ায় যানবাহন ধীর গতিতে চলাচল করছে।
নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি সম্প্রতি বরিশাল ও ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে ঘরমুখো প্রায় দেড় কোটির ওপরে মানুষ। এবার আরও ১ কোটির কাছাকাছি কোরবানির পশু, এটাও তো পরিবহনের ব্যাপার। প্রায় আড়াই কোটি মানুষ এবং কোরবানির পশুকে মাত্র তিন-চার দিনের মধ্যে স্বস্তির ও নির্বিঘ্ন করা একটি বড় চ্যালেঞ্জ।
শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতায় পুরো দেশ স্তব্ধ। শিশুটির শোক যেন ছুঁয়ে গেছে সব কিছুকে। তার আদরের বিড়ালও দুদিন ধরে কিছুই খাচ্ছে না। গতকাল বুধবার মুন্সিগঞ্জে রামিসাকে দাফন শেষে পরিবার রাজধানীর পল্লবীর বাসায় ফিরেছে। ঘরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে রামিসার স্মৃতি। এগুলো শোক আরও বাড়িয়ে দিচ্ছে।
রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা আগেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তার অতীত কর্মকাণ্ড ভালো ছিল না।
রাজধানীর পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসা আক্তারের ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় শোক, ক্ষোভ ও প্রতিবাদের ঢেউ অব্যাহত রয়েছে। ঘটনার কয়েক দিন পার হলেও এলাকাবাসীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও বিচার দাবির সুর আরও জোরালো হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন বিধিতে যেসব গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে, এর মধ্যে একটি হলো এই নির্বাচনে পোস্টার থাকবে না। আমরা নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার নির্বাচন পোস্টার না রাখার পক্ষে।’
রাজধানীতে অন্তত চার দিন ধরে ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার পর রাজধানীর উত্তরা, কুড়িল, বারিধার, গুলশান, তেজগাঁওসহ বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। পাশাপাশি রাজধানীর অদূরে টঙ্গীতেও প্রচুর বৃষ্টির খবর পাওয়া গেছে।
পবিত্র ঈদুল আজহার আর মাত্র সপ্তাহখানেক বাকি। ঈদকে সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। এরই মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগি ও ডিমের বাজারে। গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কমেছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে মাছের বাজারে। বেশিরভাগ মাছের দাম আগের তুলনায় বেড়েছে কিংবা উচ্চ পর্যায়েই রয়েছে।
ঈদুল আজহা ঘিরে এবার ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর স্টেশনের ম্যানেজার কবির হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।
দেশে শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও যৌন নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক নির্যাতন ও হত্যার মতো ভয়াবহ অপরাধে একের পর এক শিশু প্রাণ হারাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক বছরগুলোতে শিশু সুরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিচারহীনতা, তদন্তে দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের দ্রুত শাস্তি না হওয়াকে এই পরিস্থিতির বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।শুক্রবার (২২ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান।তিনি লেখেন,কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না।
দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত ‘সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার অষ্টম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় সাত বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।