বিএনপি–জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বাণিজ্যচুক্তি হয়েছিল বলে জানিয়েছেন ওই সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
পাবনার রূপপুরে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিপাত্রে ইউরেনিয়াম লোডিং সম্পন্ন হয়েছে। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। মঙ্গলবার (১২ মে) রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী ঠিকাদার সংস্থার পক্ষ থেকেপাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থাপনায় স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের বিধানটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই একটি কারণেই অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। ফলে শুনানি ও আপিলের বাড়তি চাপ তৈরি হয়। এছাড়া আদালতের নির্দেশনায় অনেক সময় ব্যালট পেপার ছাপাতেও বিলম্ব হয়।
দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ ৩৪১ জন পুলিশ সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সংশ্লিষ্ট সদস্যদের হাতে ব্যাজ তুলে দেন ও পরিয়ে দেন।
সাশ্রয়ী মূল্যে স্বল্প আয়ের মানুষের কাছে বিক্রির জন্য ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কিনছে সরকার। এই তেল সরবরাহ করবে সিডস ক্রাশিং মিলস লিমিটেড ও শবনম ভেজিটেবল ওয়েল ইন্ডাস্ট্রিস লিমিটেড।
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সাগরে অবস্থান করা লঘুচাপের প্রভাবে দেশের তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার নতুন সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে পবিত্র ঈদুল আজহায় নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
দেশের অর্থনৈতিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অর্থনীতি ও আর্থিক খাতকে পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে পুলিশ বাহিনীকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করায় জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। তবে ধীরে ধীরে সেই ভাবমূর্তি পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সতর্ক করা হয়েছে। নেতিবাচক পোস্টদাতা শিক্ষকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর দেশীয় সম্পদকে অবহেলা করে জ্বালানি আমদানি নির্ভরতার ব্যবস্থা করেছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রাজবাড়ীর গোয়ালন্দ থানার আতর আলী বাজারে গ্রাম্য চিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে হত্যার ঘটনায় তিন জনকে মৃত্যুদণ্ড এবং সাবেক এক চেয়ারম্যানসহ ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রায় সাত বছর আগের এই মামলায় ১২ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আরও দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আইনজীবীরা জানিয়েছেন, বর্তমানে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।