| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মানবাধিকারের বিষয়টি পুলিশকে স্মরণ রাখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার সমুন্নত রেখে পুলিশ সদস্যদের কৌশলে কাজ করার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশ সদস্যদের স্মরণ রাখতে হবে, মানবাধিকারের বিষয়টি এখন অনেক গুরুত্বপূর্ণ।

বিস্তারিত...

টিসিবির কার্যক্রম প্রযুক্তিনির্ভর করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বাজার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর সরকারি নজরদারি নিশ্চিত করতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিস্তারিত...

আসছে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় : শিক্ষামন্ত্রী

দেশে আরও বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত “পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডর উদ্বোধন ও এডুকেশন এক্সপো ২০২৬” অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই মুখ্য হওয়া উচিত: প্রধানমন্ত্রী

রাজনৈতিক পরিচয় বিবেচনায় না এনে অপরাধীদের অপরাধী হিসেবেই দেখা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের ঘটনায় ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, বরং তার অপরাধই মূল বিবেচ্য হওয়া উচিত। সোমবার (১১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে নিজ কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি পুলিশ বাহিনীকে সরকারের ‘আয়না’ হিসেবে উল্লেখ করেন।

বিস্তারিত...

প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি : জুবাইদা রহমান

কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও মানবিক বিকাশের মাধ্যমে প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গঠনে রাষ্ট্র বাধা না হয়ে বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

বিস্তারিত...

হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় প্রকাশ

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করেন। সোমবার (১১ মে) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত...

৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৬৩০ কোটি টাকা

চলতি বছরের মে মাসের প্রথম ৯ দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ৬৩০ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।

বিস্তারিত...

৫ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিস্তারিত...

ইউরোপে ক্লাইমেট শেল্টার কেন এত গুরুত্ব পাচ্ছে

রেকর্ড তাপপ্রবাহ ও হাজারো মৃত্যুর ঘটনার পর জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় দেশজুড়ে ‘ক্লাইমেট শেল্টার’ বা জলবায়ু আশ্রয়কেন্দ্র গড়ে তুলছে স্পেন। ইউরোপের মধ্যে বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগ প্রথম নেওয়া হচ্ছে।

বিস্তারিত...

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

জলবায়ু পরিবর্তন, নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার দূষণে দিন দিন ভয়াবহ হয়ে উঠছে রাজধানী ঢাকার বায়ুমান। দীর্ঘদিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকে অবস্থান করছে মেগাসিটি ঢাকা।

বিস্তারিত...

ঢাকার দুই সিটি প্রশাসকই বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী

স্টাফ রিপোর্টার: ঢাকার দুই সিটি করপোরেশনে বিএনপির সম্ভাব্য মেয়রপ্রার্থী হিসেবে বর্তমান প্রশাসকদের নাম আলোচনায় রয়েছে। দলীয় সূত্র বলছে, নতুন মুখ না এনে বর্তমান দুই প্রশাসককেই আগামী সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দিতে পারে বিএনপি।

বিস্তারিত...

মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামও

মিয়ানমারে গভীর রাতে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রোববার রাত ১টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময়) ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। এর অবস্থান নির্ণয় করা হয়েছে ২০.৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩.৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

বিস্তারিত...

অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের ছয় বিভাগে ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কিন্তু দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪