| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লেবাননে দুই বাংলাদেশি নিহত, ইসরায়েলি হামলাকে ‘জঘন্য’ বলল বাংলাদেশ

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনাকে ‘জঘন্য হামলা’ হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত...

জুলাই অভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে : স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান বাঙালির ইতিহাসে একটি অনুপ্রেরণার অধ্যায় হিসেবে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।

বিস্তারিত...

হামের টিকা কেন কেনা হয়নি তদন্তে কমিটি হবে: তথ্য উপদেষ্টা

হামের টিকা কেন কেনা হয়নি তা তদন্তে আন্তর্জাতিক মানের কমিটি করা প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক ও দেশীয় সমন্বয় করে এটি করা হবে। তবে হাম নিয়ে জরুরি অবস্থার ঘোষণার প্রয়োজন নেই।

বিস্তারিত...

পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী ও দক্ষতায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের উদ্ভাবনী ও দক্ষতাভিত্তিক শিক্ষায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু প্রচলিত পাঠ্যভিত্তিক শিক্ষা নিয়ে এগোলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মেধা পাচার নয়, বরং মেধাকে দেশের ভেতরেই কাজে লাগিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়।

বিস্তারিত...

১০০ টাকার বেশি ময়লা বিল নিলেই লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক

বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় বা নিয়মিত ময়লা অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বর্জ্য সংগ্রহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান (পিসিএসপি)-এর লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বিস্তারিত...

আরও ২ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন আবেদন

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতিসহ দুদকের করা পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহালের পর, এবার আরও দুই মামলায় জামিন চেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

বিস্তারিত...

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বিস্তারিত...

১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস মিলেছে। দুপুর ১টা পর্যন্ত এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। তবে এ সময়ের রাজধানী ঢাকার তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বাড়তে পারে।

বিস্তারিত...

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

দেশের তিন জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিস্তারিত...

লেবাননে নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়। নিহতরা হলেন সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২০)।

বিস্তারিত...

নির্বাচনী ইশতেহারের বাইরে যাবে না সরকার: অর্থমন্ত্রী

দেশে বেসরকারি বিনিয়োগ কিছুটা কমেছে এবং এর প্রভাব অর্থনীতিতেও পড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে সরকার বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিস্তারিত...

নাট্যব্যক্তিত্ব অভিনেতা আতাউর রহমান মারা গেছেন

দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমান আর নেই। দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান।

বিস্তারিত...

তেজগাঁও বিভাগে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৬

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

স্ত্রীসহ মাহবুব-উল আলম হানিফের আয়কর নথি জব্দ

দুর্নীতির মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

বিস্তারিত...

সীমান্তে আর নতজানু নয় বাংলাদেশ: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সীমান্ত ইস্যুতে বাংলাদেশ আর কোনোভাবেই নতজানু অবস্থানে থাকবে না। তাঁর ভাষায়, এ বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ও সরকার কাঁটাতারের বেড়ার ভয় পায় না এবং সীমান্ত বিষয়ে দেশের নিজস্ব পরিকল্পনাও রয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪