বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ থাকা রাষ্ট্রীয় পাটকলগুলো পুনরায় চালুর সম্ভাবনা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম ও বাংলাদেশের জাতীয় স্বার্থপরিপন্থী বলা হয়েছে। আজ সোমবার আইনজীবী মোহাম্মদ মঈদুল ইসলাম পলক রিটটি করেন। অ্যাডভোকেট সুবীর নন্দী দাস তা আদালতে উপস্থাপন করেন।
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রোববার (৪মে) সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। এই সরকারের সময়ে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতাও রিটে চ্যালেঞ্জ করা হয়েছে।
বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
দেশের পর্যটন খাতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করতে মার্কিন সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১১৩টি ফ্লাইটে ৪৪ হাজার ৯৫৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৮৮৪ জন।
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ দেশে পৌঁছেছে। দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এর প্রভাব থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশের রাজধানী ঢাকাও। বৃষ্টির মধ্যেও আজ ঢাকার বাতাসের মান মাঝারি পর্যায়ে থাকলেও বৈশ্বিক তালিকায় শহরটির অবস্থান উঠে এসেছে চতুর্থ স্থানে।
জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের নীতি, কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মাঠ প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের আরও দায়িত্বশীল হতে হবে।
মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছে সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যম কর্মীরা। রোববার (৩ মে) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালন করে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রোববার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত ছিলেন।
টানা চার দফা কমার পর বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারে
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত আরও ১০টি বাণিজ্যিক ব্যাংককে তাদের বর্তমান অবস্থান থেকে নামিয়ে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় রোববার (৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আনুষ্ঠানিকভাবে এই ১০টি ব্যাংকের শেয়ার লেনদে