| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ড. ইউনূসের শাসনামলে ৪৯৬ সাংবাদিক নির্যাতন, মৃত্যু ৪ জনের

২৪-এর ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে সারা দেশে ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছিলেন। তাদের মধ্যে ২৬৬ জনকে অভ্যুত্থান-সংক্রান্ত হত্যা বা সহিংসতার মামলায় আসামি করা হয়েছে। এ সময়ে চারজন সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে

বিস্তারিত...

ছাত্রদল কর্মী হত্যাচেষ্টায় হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

জুলাই আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটে অভিযোগে সত্যতা না পাওয়ায় ১২৭ জনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফেরদৌস জামান গত ২০ এপ্রিল আদালতে এ চার্জশিট দাখিল করেছে। যা রোববার(৩ মে) জানা গেছে।

বিস্তারিত...

ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে। রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। যেখানে উন্নয়ন ও সংস্কারসংক্রান্ত ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। যদিও এখানে এক হাজার ৭২৯টি প্রস্তাব দেওয়া হয়েছিল।

বিস্তারিত...

জয়-পলকের মামলায় ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্য আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ রোববার ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন নির্ধারিত রয়েছে।

বিস্তারিত...

রাজনীতি সঠিক পথে নাই তাই সাংবাদিকতাও সংকটে: মতিউর রহমান

সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেছেন, দেশে রাজনীতি সঠিক ধারায় না থাকায় সাংবাদিকতাও সংকটে পড়েছে। তার মতে, রাজনীতি সঠিক পথে না চললে গণমাধ্যমও স্বাধীন ও স্বাভাবিকভাবে কাজ করতে পারে না।

বিস্তারিত...

ধানমন্ডিতে যুবকের লাশ উদ্ধার, ডেমরায় ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

রাজধানীর ধানমন্ডি ও ডেমরায় পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। ধানমন্ডিতে একটি বাসার পাশ থেকে আল মোকাব্বর অর্ণব ইসলাম (৩৩) নামে এক কলেজ পরিচালককে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আর ডেমরায় উল্টো পথে আসা ট্রাকের চাপায় মাশরাফি মুস্তাকিম আলিফ (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

বিস্তারিত...

ডিএমপির অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেপ্তার ৫১

শনিবার (২ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, শুক্রবার (১ মে) তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম, পরোয়ানাভুক্ত আসামি ও অন্যান্য অপরাধে জড়িতদের আটক করা হয়।

বিস্তারিত...

ঈদে বাড়তি ভাড়ার বিপক্ষে পরিবহন মালিক সমিতি

আসন্ন ঈদুল আজহার যাত্রায় সরকার নির্ধারিত ভাড়ার বাইরে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা যাবে না- এমনটা বলছে খোদ সড়ক পরিবহন মালিক সমিতি। এ ব্যাপারে খুব শিগগিরই তারা সমিতির সব জেলা শাখা ও ইউনিটকে কঠোরভাবে নির্দেশনা দেবেন।

বিস্তারিত...

চাপে পোশাক খাত, কমছে প্রতিযোগিতার সুযোগ

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, পরিবর্তিত বাণিজ্যনীতি এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রভাবে দেশের তৈরি পোশাক খাত ক্রমেই চাপের মুখে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে খাতটির বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ সংকুচিত করছে এবং প্রধান রফতানি বাজারগুলো থেকে ক্রয়াদেশ কমার ঝুঁকি বাড়াচ্ছে।

বিস্তারিত...

হঠাৎ বৃষ্টিতে রাজধানীতে নাজেহাল জনজীবন

রাজধানী ঢাকায় হঠাৎ নেমে আসা মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার (২ মে) দুপুরের পর শুরু হওয়া মুষলধারার বর্ষণে নগরীর অনেক সড়ক পানিতে তলিয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। মানুষ ও পথচারীরা পড়েন চরম ভোগান্তিতে।

বিস্তারিত...

ঢাকার যানজট কমাতে ‘জিরো সিগন্যাল’ মডেল সমীক্ষার নির্দেশ

রাজধানীর তীব্র যানজট নিরসনে ‘জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট মডেল’ বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি)। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা থেকে পুলিশের মহাপরিদর্শককে পাঠানো এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ সব ধরনের ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম চালু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে ভিসা সেবা স্বাভাবিক করার পরিকল্পনা করছে।

বিস্তারিত...

নোয়াখালী বিমানবন্দরসহ ৪৯৮ প্রস্তাব চূড়ান্ত

নতুন সরকারের আয়োজনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রোববার (৩ মে)। সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে উপস্থাপনের জন্য ডিসি ও বিভাগীয় কমিশনারদের পাঠানো প্রস্তাব থেকে ৪৯৮টি প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এগুলোর মধ্যে বড় তিন প্রস্তাব এসেছে গাজীপুর, রংপুর ও নোয়াখালীর ডিসির কাছ থেকে।

বিস্তারিত...

যেভাবে বৃষ্টির মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের পর এবার নাহিদা বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়েছে। বৃষ্টির মরদেহ শনাক্ত করার তদন্তের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে হিলসবরো কাউন্টি শেরিফস অফিস (এইচসিএসও)।

বিস্তারিত...

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর দেওয়া হয় আগুন, নিয়ে যায় ৮৩ ল্যাপটপ

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ভবনে পরিকল্পিত চুরির ঘটনা ধামাচাপা দিতে স্টোররুমে আগুন দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। গভীর রাতে বোরখা পরিহিত এক অজ্ঞাত ব্যক্তি ভবনের দ্বিতীয় তলার অস্থায়ী স্টোররুমে অন্তত পাঁচবার প্রবেশ করে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪