| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আর্জেন্টিনাকে স্তব্ধ করে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর কেপ ভার্দে

বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে ইতিহাসে জায়গা করে নেওয়া সবচেয়ে ছোট দেশ কেপ ভার্দে এবার রাউন্ড অব ষোলোতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে। শুক্রবার মিয়ামিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচ ঘিরে দলটির কোচ আত্মবিশ্বাসী কণ্ঠে বড় অঘটনের ইঙ্গিত দিয়েছেন।

বিস্তারিত...

ফেডারেশনের উপর ক্ষোভে ইউনিফর্ম পোড়ালেন কারাতে কোচ কাজল

৩৭ বছরের দীর্ঘ কারাতে জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ কারাতে রেফারি ও কোচ আব্দুল হান্নান কাজল। তিনি একজন সিনিয়র ফটো সাংবাদিক এবং বর্তমানে দৈনিক জনবাণী পত্রিকায় চট্টগ্রাম ব্যুরোতে কর্মরত আছেন।

বিস্তারিত...

রোনালদো কি সত্যিই পেনাল্টির আগে ‘বিসমিল্লাহ’ বলেছিলেন?

বিশ্বকাপের নকআউট ম্যাচে গোল করার ঠিক আগ মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদো আনমনে কি পড়েছিলেন তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে ভক্তদের বড় একটি অংশ বলছে পেনাল্টি কিক নেওয়ার আগে ‘বিসমিল্লাহ’ বলেছিলেন সিআর সেভেন। টরোন্টোতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর লড়াইয়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। এরপর পর্তুগাল অধিনায়ক একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ার পর, রোনালদো পেনাল্টি স্পট থেকে গোল করার আরেকটি সুবর্ণ সুযোগ পান।

বিস্তারিত...

বিশ্বকাপ থেকে ইরান বাদ, ফিফা সভাপতির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সংস্থাটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ১০০ কোটি (১ বিলিয়ন) মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) যুক্তরাষ্ট্রপ্রবাসী ইরানি-আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক কাভেহ লতফোল্লাহ আফরাসিয়াবি বোস্টনের একটি ফেডারেল আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় আফরাসিয়াবির অভিযোগ, ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে মিশরের বিপক্ষে ইরানের শেষ মুহূর্তের একটি গোল বিতর্কিতভাবে বাতিল করে দলটিকে ইচ্ছাকৃতভাবে নকআউট পর্বে ওঠা থেকে বঞ্চিত করা হয়েছে।

বিস্তারিত...

আমি জিনিয়াস নই, আবার স্টুপিডও নই : আনচেলত্তি

ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপে দলের পারফরম্যান্স, ম্যাচ কৌশল, নেইমারের ভূমিকা এবং নরওয়ের বিপক্ষে আসন্ন লড়াই নিয়ে খোলামেলা কথা বলেছেন কার্লো আনচেলত্তি। ফোলহা দে এস. পাওলো-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৭ বছর বয়সী এই ইতালিয়ান কোচ জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে নেওয়া সিদ্ধান্তের ব্যাখ্যা দেন। পাশাপাশি নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াই এবং নেইমারকে ঘিরে বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি।

বিস্তারিত...

৮৮ বছর পর বিশ্বকাপে নকআউটে জয় পেল সুইজারল্যান্ড

বিশ্বকাপের নকআউট পর্বে দীর্ঘ ৮৮ বছরের জয়ের খরা এবং ব্যর্থতার বৃত্ত অবশেষে ভেঙে চুরমার করল সুইজারল্যান্ড। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত শেষ ৩২-এর এক হাইভোল্টেজ ম্যাচে আফ্রিকান পরাশক্তি আলজেরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ১৬-র টিকিট নিশ্চিত করেছে সুইসরা।

বিস্তারিত...

বিশ্বকাপের মাঝেই এমবাপ্পে-এস্টার প্রেমের গুঞ্জন তুঙ্গে

বিশ্বকাপ ফুটবলের উত্তাপের মধ্যেই ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে আবারও আলোচনায় এসেছেন ব্যক্তিজীবন ঘিরে। স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ায় ভক্ত-সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।

বিস্তারিত...

নকআউটে ইতিহাস গড়লেন রোনালদো

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে নতুন ইতিহাস গড়েছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর ১৪৭ দিন বয়সে খেলতে নেমে তিনি বিশ্বকাপের নকআউট পর্বে অংশ নেওয়া ইতিহাসের সবচেয়ে বয়সী ফুটবলার হয়েছেন।

বিস্তারিত...

রোনালদোর পেনাল্টিতে সমতা, নেভেসের শেষ মুহুর্তের গোলে জয়

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে পর্তুগাল। এক গোলে পিছিয়ে পড়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় রবার্তো মার্টিনেজের দল।

বিস্তারিত...

কেপ ভার্দের চেয়ে মিয়ামির গরমই বড় চিন্তা আর্জেন্টিনার

বিশ্বকাপের রাউন্ড অব-৩২-এ আফ্রিকার দেশ কেপ ভার্দের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে ইতোমধ্যে তাদের দৃঢ় রক্ষণভাগ ও গোলরক্ষকের পারফরম্যান্স দিয়ে আলোচনায় উঠে এসেছে। প্রতিপক্ষকে নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

বিস্তারিত...

রোনালদো-মদ্রিচের লড়াইয়ে মুখোমুখি পর্তুগাল ও ক্রোয়েশিয়া

বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। দুই দলই ৪-২-৩-১ ফরমেশনে খেলতে নামায় মধ্যমাঠের লড়াই জমে ওঠার আভাস মিলছে।

বিস্তারিত...

অস্ট্রিয়াকে ৩-০ তে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বেই বিশ্বকাপের আসল লড়াই শুরু হয়—ম্যাচের আগে এমনটাই বলেছিলেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। মাঠের খেলায়ও তার প্রতিফলন দেখা গেল। অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পাশাপাশি নিজেদের চিরচেনা ছন্দে ফেরার বার্তাও দিয়েছে স্পেন।

বিস্তারিত...

ওয়্যারজাবালের জোড়া গোলে সেমিতে নিশ্বাস ফেলছে স্পেন

ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোল করে অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে জয় নিশ্চিত করেছে স্পেন। ৮৯তম মিনিটে মিকেল ওয়্যারজাবালের দ্বিতীয় গোলে ব্যবধান ৩-০ করে লা রোহা।

বিস্তারিত...

পোরোর প্রথম আন্তর্জাতিক গোলে স্পেনের লিড দ্বিগুণ

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে অস্ট্রিয়ার বিপক্ষে ব্যবধান আরও বাড়িয়েছে স্পেন। ৬৬তম মিনিটে পেদ্রো পোরোর প্রথম আন্তর্জাতিক গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে লা রোহা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪