জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসান-এর দেশে ফেরা ও জাতীয় দলে প্রত্যাবর্তন ঘিরে আলোচনার মধ্যেই তার বিরুদ্ধে থাকা মামলা সংক্রান্ত কাগজপত্র
ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হানড্রেডে এবার নতুন অধ্যায়ে পা রাখছে। প্রথমবারের মতো ড্রাফট ছেড়ে সরাসরি নিলাম পদ্ধতিতে দল গঠন করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর সেই নিলামে অংশ নিতে নাম লিখিয়েছেন ৭১০ জন ক্রিকেটার। যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ২৩ জন।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিত ভারত। ঘরের মাঠের এই বিশ্বকাপে বেশ দাপুটে ক্রিকেটই খেলছেন স্বাগতিক ক্রিকেটাররা। তারপরও ভারতকে সেমি ফাইনালে দেখছেন না মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের মতে, সেমির দৌড়ে ভারতের চেয়ে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।
দেশের ক্রীড়াঙ্গনে গত বছরের সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালনা পর্ষদ নির্বাচন। সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের কয়েকদিন আগে ১৬টি ক্লাব বয়কট ঘোষণা করেছিল। নির্বাচনের পর নতুন পরিচালনা পর্ষদ গঠিত হলেও ক্লাব ক্রিকেট থমকে আছে।
নারী এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১১০ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের দাপটে ৫৬ রানে অলআউট হয় পাকিস্তান। আর তাতেই ৫৪ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজ জার্সিধারীরা।
নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ফলে বাংলাদেশ দলকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। এ কারণে চলমান আসরে অংশ নেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা।
ভারতের কাছে হারের পর পাকিস্তানের পারফরম্যান্সকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দলীয় খেলোয়াড় শাদাব খান। বিশেষ করে সাবেক ক্রিকেটাররা বারব আজম, শাহিন আফ্রিদি ও শাদাবের মতো সিনিয়র খেলোয়াড়দের বাদ দেওয়ার দাবি তুলায় বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ভারতের উত্তর প্রদেশের কানপুর শহরে মর্মান্তিক এক ঘটনায় শোক নেমে এসেছে ক্রিকেট অঙ্গনে। অনূর্ধ্ব–১৩ পর্যায়ের একটি ম্যাচ পরিচালনার সময় মৌমাছির ঝাঁকের আক্রমণে প্রাণ হারিয়েছেন ৬৫ বছর বয়সী অভিজ্ঞ আম্পায়ার মানিক গুপ্ত। একই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দুর্দান্ত ছন্দ ধরে রেখে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। বৃহস্পতিবার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৭৯ রানের লক্ষ্য শেষ ওভারে টপকে গিয়ে টুর্নামেন্টে অপরাজিত অবস্থান বজায় রাখে আফ্রিকার দলটি।
ইতিহাস গড়তে অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ নারী ফুটবল দল। এএফসি উইমেন্স এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো নাম লেখানো লাল-সবুজের প্রতিনিধিরা আজ রাত ২টায় সিডনির উদ্দেশে দেশ ছাড়বে।
অস্ট্রেলিয়ায় এএফসি উইমেন্স এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এই ঐতিহাসিক যাত্রার আগে প্রস্তুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় দলের প্রধান কোচ পিটার বাটলার। দেশ ছাড়ার আগে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সরাসরি প্রস্তুতির ঘাটতির কথা তুলে ধরেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে পারিশ্রমিক সময়মতো পেলেও গত আসরের পাওনা নিয়ে এখনো অন্ধকারে রয়েছেন জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, সর্বশেষ আসরে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলে সব পাওনা পেলেও তার আগের আসরে চিটাগং কিংসের হয়ে খেলা আসরের পারিশ্রমিক এখনো পুরোপুরি পাননি।
ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোয় চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও টাইগার সমর্থকদের জন্য স্বস্তির খবর দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত এই আসরের মূল পর্বে লাল-সবুজ জার্সিধারীরা সরাসরি অংশ নেবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপট অব্যাহত রেখেছে দক্ষিণ আফ্রিকা। নিয়মরক্ষার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৪০ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়ে গ্রুপপর্বে শতভাগ জয় নিয়ে সুপার এইটে উঠেছে প্রোটিয়ারা।
ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। তবে সামনে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ, যেখানে সরাসরি খেলার যোগ্যতা অর্জন বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।