| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ধোঁকা দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াকে: ইয়ান হিলি

অস্ট্রেলিয়াকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট যা কল্পনাতীত মনে হচ্ছিল, এবার সেটিই বাস্তবতা। ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলএর সঙ্গে দ্বিতীয় দল হিসেবে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল জায়গা করে নেওয়ায় ছিটকে গেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অজি কিংবদন্তি ইয়ান হিলি।

বিস্তারিত...

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে হারার পর সেই সমীকরণ আরো কঠিন হয়ে যায়। আজ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় গ্রুপ পর্বেই থামতে হলো অজিদের। অন্যদিকে এই ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ায় সুপার এইটের টিকিট পেয়েছে রোডেশিয়ানরা।

বিস্তারিত...

ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে ‘খুনের’ অভিযোগ প্রথম স্ত্রীর

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম দ্বিতীয় বিয়ের ঘোষণা দেওয়ার পরপরই তাকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। প্রাক্তন স্ত্রী সানিয়া আশফাক সামাজিক মাধ্যমে গুরুতর অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে।

বিস্তারিত...

বার্সার পেনাল্টি মিসের সুযোগে শীর্ষে রিয়াল

লা লিগার শীর্ষস্থান কার্যত রিয়াল মাদ্রিদ-এর হাতে তুলে দিল এফসি বার্সেলোনা। ঘটনাবহুল ম্যাচে জিরোনা এফসি-র কাছে ২-১ গোলে হেরে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে কাতালানরা।

বিস্তারিত...

বিসিবির প্রধান নির্বাচকের পদ ছাড়তে চান লিপু, আপদকালীন দায়িত্বে প্রস্তুত

দুই বছর আগে জাতীয় দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন এনে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছিল গাজী আশরাফ হোসেন লিপুকে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ধারাবাহিকভাবে কাজ করে আসছিলেন। তবে মেয়াদ শেষ হওয়ার মুখে এসে আর দীর্ঘমেয়াদে থাকতে চাইছেন না এই অভিজ্ঞ ক্রিকেট সংগঠক।

বিস্তারিত...

জরুরি কাজে অস্ট্রেলিয়া গেলেন বুলবুল

জরুরি কাজে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই সফর অল্প কয়েকদিনের। খুবই জরুরি কাজ। এই কারণেই মেলবোর্নে যেতে হচ্ছে। দোয়া করবেন, যেন ঝামেলাটা মিটমাট করে দ্রুত ফিরতে পারি।’

বিস্তারিত...

পরিচালকদের দেশ ছাড়ার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল

জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। দেশ ছাড়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

ভারতের কাছে হারের পর পাকিস্তানের ড্রেসিংরুমে হতাশার ছায়া

কদিন আগেও শঙ্কা ছিল, ভারত-পাকিস্তান ম্যাচ টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে কি না। পাকিস্তান সরকারের অনুমোদনের পর শেষমেষ গত রবিবার (কলম্বোতে) দুই দল মুখোমুখি হয়। ধারণা করা হয়েছিল, পাকিস্তান এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখাবে। কিন্তু ম্যাচ শেষে দেখা গেল, আগের মতোই হতাশা ও নিরুৎসাহ পাকিস্তান দলের মধ্যে বিরাজ করছে।

বিস্তারিত...

ভারতের কাছে হারের পর যে সমীকরণের সামনে পাকিস্তান

গ্রুপ ‘এ’-এর সুপার এইটের সমীকরণ এখন অনেকটাই পরিষ্কার হলেও শেষ ম্যাচের আগে কয়েকটি দলের ভাগ্য এখনো অনিশ্চয়তায় ঝুলে আছে। বিশেষ করে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর চাপে পড়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।

বিস্তারিত...

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে।

বিস্তারিত...

পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিলো ভারত

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ধুম-ধাড়াক্কা ব্যাটিং, মুহুর্মুহু ছক্কা না হলে কী আর জমে! কলম্বোয় আজ তেমনটা খুব বেশি দেখা যায়নি। ইশান কিশান ৩টি ছক্কা মেরে এই আক্ষেপ ঘোচানোর চেষ্টা করেছেন। তিলক বার্মা, শিবাম দুবে ও রিঙ্কু সিংও একটি করে ছক্কা মারেন।

বিস্তারিত...

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

নাটকীয় সূচনা হিসেবে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। টস জিতে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিস্তারিত...

মন্ত্রী হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন তামিম ইকবাল

সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মন্ত্রী হওয়ার গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। গুঞ্জনে বলা হচ্ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় তাকে নেওয়া হতে পারে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন তিনি।

বিস্তারিত...

‘নো হ্যান্ডশেক’ ইস্যুতেও কি ‘ইউটার্ন’ নেবে ভারত-পাকিস্তান?

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সপ্তাহ দুয়েক নানা নাটকীয়তা দেখা দেয়। যদিও ঘটনার সূত্রপাত হয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। শেষ পর্যন্ত বিসিবি-আইসিসিসহ সব পক্ষের আলোচনায় পাকিস্তান তাদের বয়কটের সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ নেয়। আজ (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। এই ম্যাচের আগেও আলোচনায় রয়েছে ‘নো-হ্যান্ডশেক’ ইস্যু!

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪