ভুটানকে বিধ্বস্ত করার পর এবার আরও বড় পরীক্ষায় নামল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সাফ চ্যাম্পিয়নশিপে সোমবার শক্ত প্রতিপক্ষ ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ২-০ গোলের জয় তুলে নিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। নেপালের পোখরায় অর্পিতা বিশ্বাস ও আলপি আক্তারের গোলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়ে ফাইনালের আরও কাছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও ১৪ গোল ব্যবধান নিয়ে বাংলাদেশ সবার উপরে।
মাত্র দুই বছর বয়সেই স্নুকার খেলায় বিশ্ব রেকর্ড গড়ে তাক লাগিয়েছে জুড ওউনস নামের এক শিশু। সবচেয়ে কম বয়সে স্নুকার খেলে একসঙ্গে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে এই খুদে প্রতিভা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের তথ্যমতে, জুড ওউনস এখন বিশ্বের সর্বকনিষ্ঠ স্নুকার খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছে। খুব অল্প বয়সেই স্নুকার টেবিলে বল পকেটে ফেলার দক্ষতা দেখিয়ে সে এই বিরল কৃতিত্ব অর্জন করে।
২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে তাদের গ্রুপ লিগ ম্যাচ বয়কট করেছে, যা আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। পাকিস্তান সরকার এ সিদ্ধান্তের মধ্য দিয়ে জানিয়েছে, দলটি বিশ্বকাপের অন্যান্য ম্যাচে অংশগ্রহণ করবে, তবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে মাঠে নামবে না। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ সালের আইসিসি টি–২০ বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমোদন দিয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট দল ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না।
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন তারকা বেঞ্জামিন সেসকো শেষ মুহূর্তের দুর্দান্ত গোলের মাধ্যমে ফুলহামকে ৩-২ গোলে হারিয়ে দলকে নাটকীয় জয় উপহার দিয়েছেন। স্টপেজ টাইমে সেসকোর লক্ষ্যবদ্ধ শট বার্ন্ড লেনোর জালে জড়িয়ে ইউনাইটেডের জন্য তিন পয়েন্ট নিশ্চিত করে। গোলের মাত্র ১৮০ সেকেন্ড আগে ফুলহামের কেভিন ৯২তম মিনিটে সেন্নে ল্যামেনসের বিরুদ্ধে শানদার একটি গোল করেন, যা মনে হচ্ছিল আয়োজিত একটি পয়েন্ট ভাগাভাগি করবে। তবে সেসকোর দুর্দান্ত স্ট্রাইক সব রহস্য ও উত্তেজনা দূর করে দেয়।
নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতা ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘোষণায় বলা হয়, পাকিস্তান ক্রিকেট দলকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভ্রমণের অনুমতি দিয়েছে সরকার। তবে একই সঙ্গে জানানো হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল অংশ নেবে না। ম্যাচ বয়কটের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ সরকারিভাবে উল্লেখ করা হয়নি, যা নিয়ে ক্রীড়াঙ্গনে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ, কিন্তু ফাঁকা সময়টাকে কাজে লাগাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের জন্য তিনটি প্রতিযোগিতামূলক দল।
চেলসিকে বোঝা সত্যিই কঠিন। এক ম্যাচেই তারা চরম বিশৃঙ্খলা থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প রচনা করতে পারে। স্ট্যামফোর্ড ব্রিজে লন্ডন ডার্বিতে তারই আরেকটি উদাহরণ দেখা গেল। প্রথমার্ধে সংগ্রামরত ওয়েস্ট হ্যামের বিপক্ষে ছিল একেবারেই ছন্নছাড়া চেলসি। বিরতিতে দর্শকদের অসন্তোষের মুখে পড়তে যাচ্ছিলেন কোচ লিয়াম রোজেনিয়র। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে এমন এক নাটকীয় জয় তুলে নেয় স্বাগতিকরা, যার শেষটা ওয়েস্ট হ্যামের জন্য রয়ে যায় হতাশা আর ক্ষোভের গল্প হয়ে। ম্যাচের নির্ণায়ক মুহূর্ত আসে যোগ করা সময়ের ৯২ মিনিটে। জোয়াও পেদ্রোর কাটব্যাক থেকে দৌড়ে এসে নিখুঁত ফিনিশে গোল করেন এনজো ফার্নান্দেজ। তাতেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। এই গোল পুরো ম্যাচের চিত্র বদলে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হিসেবে নামা জোয়াও পেদ্রোই ছিলেন ম্যাচের টার্নিং পয়েন্ট। ঘণ্টা পার হওয়ার ঠিক আগে হেডে গোল করে ব্যবধান কমান তিনি। পরে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে পেছনে বল বাড়িয়ে দেন এনজোর দিকে, যিনি দেরিতে উঠে এসে ম্যাচ জেতানোর দক্ষতায় ক্রমেই ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের স্মৃতি জাগাচ্ছেন।
বিশ্ব নম্বর এক আরিনা সাবালেঙ্কাকে চমকে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের নারী এককের শিরোপা জিতেছেন কাজাখস্তানের পঞ্চম বাছাই এলেনা রিবাকিনা। শনিবার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে তিনি সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন এবং ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা অর্জন করলেন ২৬ বছর বয়সী রিবাকিনা। এর আগে ২০২২ সালে উইম্বলডন জিতে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেয়েছিলেন তিনি।
দেশের ক্রিকেটকে জনসাধারণ তথা দর্শকদের মাঝে তুলে ধরতে বড় ভূমিকা পালন করে থাকেন ক্রীড়া সাংবাদিকরা। খবরের খোঁজে দিনের বোশিরভাগ সময় ক্রিয়া সাংবাদিকদের কাটে মিরপুর স্টেডিয়ামে। তবে এখন থেকে গণমাধ্যমকর্মীরা চাইলেই আর স্টেডিয়ামে ঢুকে কাজ করতে পারবেন না। তবে স্টেডিয়ামে ঢুকতে সাংবাদিকদের লগবে বিসিবির আমন্ত্রণ।
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আইসিসির সঙ্গে নতুন করে বিরোধে জড়িয়েছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। খেলোয়াড়দের নাম, ছবি ও স্বত্বাধিকার ব্যবহারের শর্তাবলি নিয়ে এই বিরোধের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। ডব্লিউসিএর অভিযোগ, আইসিসি যে নতুন শর্তাবলি বিভিন্ন দেশের খেলোয়াড়দের কাছে পাঠিয়েছে, তা ২০২৪ সালে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তি
পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ঘোষণা করেছে, “অপ্রত্যাশিত কারণে” দেশটির আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ দলের জার্সি উন্মোচন স্থগিত করা হয়েছে।
২০২৬ সালের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বোর্ড সূত্রে জানা গেছে, আসন্ন বছরে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা বাড়ানো হচ্ছে। গত বছর যেখানে ২২ জন ক্রিকেটার চুক্তির আওতায় ছিলেন, এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ২৭ জন।
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টে শক্তির জানান দিল বাংলাদেশ। নেপালের পোখরায় অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে কার্যত মাঠছাড়া করে দিয়েছে লাল-সবুজের কিশোরীরা। একতরফা এই ম্যাচে ভুটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ। ম্যাচে হ্যাটট্রিক করেছেন মুনকি আক্তার ও তৃষ্ণা রানী।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার বিতর্কে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) স্পষ্ট অবস্থান নিয়েছে। এসএলসির সচিব বান্দুলা দিসানায়েকে জানিয়েছেন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে ঘিরে চলা এই টানাপোড়েনে কলম্বো সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইনকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।