| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাই পর্বে সুপার সিক্সের দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে টাইগ্রেসরা।

বিস্তারিত...

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের সম্ভাব্য প্রত্যাহারের সিদ্ধান্তে সাবেক ক্রিকেটারদের উদ্বেগ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মোহসিন নকভি বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে পাকিস্তান দলকে প্রত্যাহারের সম্ভাব্য ঘোষণা করার পর দেশটির সাবেক ক্রিকেটার ও অভিজ্ঞরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তারা সতর্ক করেছেন,

বিস্তারিত...

সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আবারও সামনে এলো বিব্রতকর এক বাস্তবতা। আইসিসি স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে মান ও গ্রহণযোগ্যতার বিচারে সবচেয়ে পিছিয়ে থাকা টুর্নামেন্ট হিসেবে চিহ্নিত হয়েছে বিপিএল। ব্রিটিশ ক্রিকেট বিষয়ক প্রভাবশালী ম্যাগাজিন দ্য ক্রিকেটার প্রকাশিত সাম্প্রতিক এক মূল্যায়নে বিশ্বের সবচেয়ে দুর্বল ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকায় সবার নিচে স্থান পেয়েছে বাংলাদেশের এই ঘরোয়া আসর।

বিস্তারিত...

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ নারী দলের টানা পাঁচ জয়

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের জয়রথ থামছে না। কাঠমান্ডুর সুপার সিক্স পর্বের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে নিগার সুলতানার দল নিশ্চিত করেছে টানা পঞ্চম জয়। এই জয়ে বাংলাদেশ মূল পর্বে প্রবেশের পথে একপা এগিয়ে গেল। আর এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একপা দিয়েই রাখল বাঘিনীরা।

বিস্তারিত...

সাকিবকে আরও আগে দলে আনা উচিত ছিল: মিশা সওদাগর

ঢালিউডের খল-অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর সম্প্রতি সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। মিশা বলেন, সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল।

বিস্তারিত...

বিশ্বকাপের সময় বাড়ির মাঠে ফিটনেস ধরে রাখছেন টাইগাররা

বাড়ির কাছেই একটা মাঠ আছে। সেখানেই গিয়ে নিজের মতো করে ফিটনেস ধরে রাখার চেষ্টা করছি। কবে আবার খেলা শুরু হবে, সেটার কোনো খবরই নেই।’

বিস্তারিত...

দৌলতপুরে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ আয়োজন করা হয়।

বিস্তারিত...

অ্যাক্রেডিটেশন ইস্যুতে আইসিসির সিদ্ধান্তে ক্ষোভ, ব্যাখ্যা চেয়ে বিসিবির চিঠি

টি–টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য আবেদন করা শতাধিক বাংলাদেশি গণমাধ্যমকর্মীর অ্যাক্রেডিটেশন বাতিলের ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির এ সিদ্ধান্ত ঘিরে দেশের গণমাধ্যম অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ তৈরি হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশ দলের জন্য আমাদের সহানুভূতি আছে: ট্রুডি লিন্ডব্লেড

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড যোগ্যতা অর্জন করতে পারেনি ইউরোপীয় বাছাইপর্বে। তবে আইসিসির একটি সিদ্ধান্তে স্কটিশ দলের ভাগ্য খুলে যায়।

বিস্তারিত...

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নাটক যেন থামছেই না। টুর্নামেন্ট শুরুর আগেই তৈরি হয়েছে জটিলতা, পাল্টে যাচ্ছে সমীকরণ। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনিচ্ছা জানানোয় বাংলাদেশকে গত শনিবার প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে জায়গা করে নেয় স্কটল্যান্ড।

বিস্তারিত...

বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ায় আক্ষেপ স্কটল্যান্ডের

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে শেষ মুহূর্তে বাংলাদেশের বাদ পড়া নিয়ে সহানুভূতির কথা জানিয়েছে স্কটল্যান্ড ক্রিকেট। দেশটির প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেছেন, এমন পরিস্থিতিতে বিশ্বকাপে জায়গা পাওয়া মোটেও আদর্শ নয় এবং বাংলাদেশ দলের খেলোয়াড়দের জন্য সত্যিই খারাপ লাগছে। বাংলাদেশের অংশগ্রহণ না করা এবং আইসিসির ভেন্যু পরিবর্তনের অনুরোধ প্রত্যাখ্যানের পর র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে আমন্ত্রণ জানানো হয়। শনিবার আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক বার্তা পাওয়ার পরপরই প্রস্তুতির তোড়জোড় শুরু করতে হয়েছে স্কটল্যান্ড বোর্ডকে।

বিস্তারিত...

বিশ্বকাপে তিনটি বিশেষ পদক্ষেপের পরিকল্পনা পাকিস্তানের

নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে খেলতে যাচ্ছে না। যদিও অন্যান্য ক্রিকেট বোর্ড বাংলাদেশকে সমর্থন না জানালেও শুরু থেকেই বাংলাদেশের পাশে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির ভোটে পাকিস্তান একমাত্র দল হিসেবে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শোনা গেছে, তারা বাংলাদেশের পাশে আরও দৃঢ় সমর্থন দেখাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। যদিও পাকিস্তান পুরো বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত এখনও নিশ্চিত নয়—এটি নিলে আইসিসি থেকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে। সেই কারণে বিকল্প পদক্ষেপগুলো বিবেচনা করা হচ্ছে।

বিস্তারিত...

পাকিস্তান বাংলাদেশকে উস্কানি দিচ্ছে: বিসিসিআইয়ের অভিযোগ

ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ-ভারত-পাকিস্তান তিনপক্ষীয় উত্তেজনা আরও বাড়ছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্তি করায় আইসিসির সিদ্ধান্তের প্রেক্ষিতে পাকিস্তান বিশ্বকাপ বর্জন করবে কি না এ নিয়ে জল্পনা শুরু হয়।

বিস্তারিত...

সুপার সিক্সেই থামল বাংলাদেশ

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছে টাইগার যুবারা। এই হারের ফলে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে।

বিস্তারিত...

ফুটবল মাঠে ১১ জনকে হত্যা

মেক্সিকোর সালামানকা শহরে একটি ফুটবল ম্যাচের পর মাঠেই ১১ জনকে হত্যা করেছে একদল সশস্ত্র হামলাকারী। এ হামলার ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) ফেসবুকে সালামানকার মেয়র সেসার প্রিয়েতো ঘটনাটির কথা জানিয়েছেন। এই ঘটনাকে ‘গুরুতর সামাজিক ভাঙ্গন’ বলে উল্লেখ করেছেন সালামানকার মেয়র। এই হামলায় এক নারী ও এক শিশুও

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪