গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তারপর উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ার পর গত ১৯ ফেব্রুয়ারি এই অভিনেতার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে বিপর্যস্ত বিমান চলাচল। এর মধ্যেই ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ের একটি হোটেলে অবস্থান করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। হোটেলের পাশেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
ময়মনসিংহের ভালুকাতে অভিনেতা যাহের আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন হয়েছে রবিবার বিকেলে। দাফনের সময় উপস্থিত না থাকার কারণে আলভী নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েন। সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুকে প্রায় আধ ঘণ্টার একটি ভিডিও পোস্ট করে তিনি এই সমালোচনার জবাব দিয়েছেন।
সব মেয়ের স্বপ্ন থাকে মা হওয়ার। সাধারণ থেকে খ্যাতনামা কেউ ব্যতিক্রম নয়। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাও এর বাইরে নয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এরপর থেকেই তার চোখে সন্তান-সংসার নিয়ে স্বপ্ন!
বিয়ের আনন্দ এখনো কাটেনি, এর মধ্যেই ভবিষ্যৎ পরিবার পরিকল্পনা নিয়ে আলোচনায় দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা-র সঙ্গে জমকালো আয়োজনে সাতপাক ঘোরার পর এবার মাতৃত্ব নিয়ে নিজের স্বপ্নের কথা প্রকাশ্যে জানালেন তিনি।
ইসরায়েল ও আমেরিকার আকস্মিক হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ঢালিউড নায়িকা নুসরাত ফারিয়া। তুরস্ক থেকে দুবাই যেতে পারলেন না ফিরলেন ঢাকায়।
ছোট পর্দার অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। শনিবার (দুপুর পৌনে ১২টা) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার আত্মহত্যার খবর সামনে আসার পর শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনা সামনে আসার ঘন্টাখানেক পর নিজেই এক ফেসবুক স্ট্যাটাসে স্ত্রীর আত্মহত্যার খবর নিশ্চিত করেন জাহের আলভী।
ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় তার স্বামী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির নামে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১ মার্চ) পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ছোটপর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিনোদন অঙ্গনে শোক ও আলোচনার সৃষ্টি হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভী–এর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আকস্মিক আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোক ও চাঞ্চল্য। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্যক্তিগত সম্পর্ক, দাম্পত্য কলহ ও সম্ভাব্য পরকীয়ার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার বিজয়ের ব্যক্তিগত জীবন সাম্প্রতিক সময়ে বড় ধরনের অস্থিরতায় পড়েছে। অভিনেতার ২৬ বছরের দাম্পত্য জীবনে ভাঙনের খবর প্রকাশ পেয়ে বিনোদন জগতে তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা গেছে, দীর্ঘদিনের সম্পর্কের পর ১৯৯৯ সালে বিজয় তার স্ত্রী সঙ্গীতা সোরনালিগমকে বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান রয়েছে।
‘শনিবার বিকেল’ নামে একটি সিনেমা বানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আওয়ামী লীগ আমলে তিনি সিনেমাটি নির্মাণ করে এর মুক্তি দিতে গিয়ে নানারকম বাঁধার সম্মুখিন হন। কয়েক দফায় সেন্সর বোর্ডে আটকে গিয়েও সিনেমাটি ছাড়পত্র পায়। তারপরও ছবিটির মুক্তির অনুমতি মেলেনি। সে নিয়ে অনেক ছুটোছুটি করেছিলেন ফারুকী। কাঠগড়ায় তুলেছিলেন শেখ হাসিনার নেতৃত্বের সরকারকে।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অভিনেতা নিজে। এমন আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকাহত তাদের ভক্তরা ।
ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।