| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

২০২৫: আলোচনায় ছিলো যে পাঁচ সিনেমা

শুরু হয়েছে নতুন বছর ২০২৬; সাথে শুরু হয়েছে বিদায়ি বছরের পর্যালোচনা, যার বাইরে নেই ঢালিউডও। তবে সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এবারের সিনেমার বাজার ছিল বেশ রমরমাই। বিগত বছরের আলোচিত সিনেমাগুলোর ব্যবসায়িক হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, শীর্ষ জনপ্রিয় সিনেমাগুলো দেশের বাজার থেকে সর্বমোট আনুমানিক ৬০ কোটির কাছা

বিস্তারিত...

স্ট্রোক করেছেন তৌসিফ, মাথায় ২৭ সেলাই!

জ্ঞান হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। এসময় মাথায় আঘাত লাগায় প্রচণ্ড রক্তক্ষরণ হয় এবং মাথায় দিতে হয়েছে ২৭টি সেলাই। ২৯ ডিসেম্বর নিজ বাসায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে। পরে চিকিৎসকরা নিশ্চিত করেন, তৌসিফ আহমেদ স্ট্রোক করেছেন। টানা তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১ জানুয়ারি) কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এই সংগীতশিল্পী।

বিস্তারিত...

কানাডার বিজ্ঞাপনে অধরা খান

ঢাকাই সিনেমার এই সময়ের নায়িকা অধরা খান বর্তমানে কানাডায় অবস্থান করছেন। দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুই চলচ্চিত্র। সিনেমা দুটি হচ্ছে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’ ও জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’। এদিকে অধরা বলতে গেলে বছরের শুরুতেই

বিস্তারিত...

দুঃসংবাদ দিলেন সংগীতশিল্পী তৌসিফ

দেশে অডিও জগতের এক সময়ের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ স্ট্রোকের শিকার হয়েছেন। জানা যায়, গত ২৯ ডিসেম্বর নিজ বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যান তিনি। পরে মাথায় আঘাত পান, যা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। চিকিৎসকরা মাথায় ২৭টি সেলাই দেন এবং পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করেন, তিনি স্ট্রোক করেছেন।

বিস্তারিত...

পিয়া বিপাশার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ

ঢালিউডের মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। পরবর্তীতে টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত কাজ করে অল্প সময়েই পরিচিত মুখ হয়ে ওঠেন। কয়েক বছর আগে হঠাৎ করেই তিনি দেশের বিনোদন অঙ্গন ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, যা সে সময় ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছিল।

বিস্তারিত...

অভিনয়ে ৭ বছর, নতুন মাইলফলকে কেয়া পায়েল

বড় পর্দায় যাত্রা শুরু হলেও ছোট পর্দায় নিজের অভিনয় দক্ষতায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি তিনি অভিনয়ের সাত বছর পূর্ণ করেছেন। তার অভিনীত সর্বশেষ নাটক ‘কোটিপতি’ মাত্র কয়েক দিনের মধ্যেই কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।

বিস্তারিত...

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী নাদিয়া

নতুন বছরের প্রথম দিনেই ভক্তদের জন্য আনন্দের খবর দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। মা হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাদিয়া নিজেই জানান, তিনি ও তার স্বামী সালমান আরাফাত কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন।

বিস্তারিত...

একসঙ্গে একের বেশি নয়, প্রতিটি ছবিতে পূর্ণ মনোনিবেশ: আলিয়া

বলিউড তারকা আলিয়া ভাট জানিয়েছেন, নতুন বছরে তিনি বড় এক সিদ্ধান্ত নিয়েছেন—একসঙ্গে একাধিক সিনেমার বদলে প্রতিটি কাজ একটিই নেবেন যাতে প্রতিটি ছবিতে পুরো মন ও সময় দিতে পারেন এবং মেয়ে রাহার জন্যও সময় বের করতে পারেন।

বিস্তারিত...

ফের আলোচনায় তৃপ্তি দিমরি

সব জল্পনার অবসান ঘটিয়ে বর্ষবরণের রাতে ‘আসল’ বোমা ফাটালেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। পঁচিশ সালে বছরভর চর্চায় থেকেছে ‘স্পিরিট’। কখনও সিনেমার ডাকসাইটে বাজেট নিয়ে আলোচনা হয়েছে তো কখনও বা আবার দীপিকা পাড়ুকোনের ছাঁটাই নিয়ে ‘মুখ পুড়েছে’ পরিচালক ভাঙ্গার। তখন থেকেই দর্শক-অনুরাগীদের কৌতূহল, প্রভাসের বিপরীতে দীপিকার প

বিস্তারিত...

২০২৫-এ শোবিজ হারিয়েছে যেসব নক্ষত্র

জন্মালে মৃত্যুর স্বাদ নিতেই হবে। তবে কিছু মানুষের প্রস্থান অপূরণীয় ক্ষতি। ২০২৫-এ দেশের শোবিজের এমন অনেককেই হারিয়েছি আমরা। চলচ্চিত্র, সংগীত, নাটক ও সামগ্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলের এমন কিছু নক্ষত্রের নামই রিপোর্টার্স২৪ পাঠকদের জন্য তুলে ধরা হলো।

বিস্তারিত...

২০২৫: বছরজুড়ে ঢাকাই শোবিজের যত বিয়ে

তারকাদের ব্যক্তিগত জীবন কিংবা প্রেম-বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কমিত থাকে না। ২০২৫ সালে দেশের শোবিজ অঙ্গনে বেশ কয়েকজন তারকা বিয়ের পিঁড়িতে বসেন। নানা কারণে তাদের বিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এমন কিছু বিয়ের খবর নিয়ে এই প্রতিবেদন। চলতি বছরের শুরুতেই বিয়ের খবর জানান জনপ্রিয়

বিস্তারিত...

পাকিস্তানে ধুরন্ধরের বাজিমাত

সীমান্তের কাঁটাতার পেরোতে না পারলেও কৌতূহলের আগুন থামাতে পারেনি কোনো নিষেধাজ্ঞা। পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়েও অবৈধ অনলাইনের অন্ধকার পথে ঝড় তুলেছে ভারতের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’। মাত্র দুই সপ্তাহেই পাইরেসির দুনিয়ায় ইতিহাস গড়ে রণবীর সিংয়ের এই ছবি ভেঙে দিয়েছে শাহরুখ খানের ‘রইস’-এর রেকর্ড, আর পাকিস্তানে ‘ধুরন্ধর’ পরিণত হয়েছে সবচে

বিস্তারিত...

২০২৫ শিখিয়েছে সাহস ও ভালোবাসা: কারিনা কাপুর খান

গত বছরের শুরুতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় নড়ে বসেছিল মুম্বাই। শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল। ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল পুরো পরিবার। বছরের শুরুটা কান্নাকাটি আর প্রার্থনার মধ্যে দিয়ে কেটেছিল। বছরের শেষে সেই স্মৃতিচারণ করে আবেগপ্রবণ হয়ে পড়লেন কারিনা কাপুর খান।

বিস্তারিত...

১৩ বছরের প্রেমের পর বিবাহবন্ধনে হিনা খান

স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করেও জীবনযাত্রা থামিয়ে রাখেননি ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। চিকিৎসার পাশাপাশি নিয়মিত কাজ চালিয়ে যাওয়ার মধ্যেই দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের পর প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

বিস্তারিত...

একজন মেয়ের কি পানীয় গ্রহণের স্বাধীনতা নেই?

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কন্যা ও উদ্যোক্তা সারা টেন্ডুলকার সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ট্রোলিংয়ের শিকার হয়েছেন। গোয়ায় বন্ধুদের সঙ্গে রাস্তায় হাঁটার একটি ভিডিও ঘিরে এই বিতর্ক শুরু হয়। ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করেছেন, এটি ইংরেজি নববর্ষের কাছাকাছি সময়ে তোলা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪