| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বার্সেলোনার গোল উৎসব, ভ্যালেন্সিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং | ০৪:২৭:৫৯:পূর্বাহ্ন  |  ১৩৩৪০৯৬ বার পঠিত
বার্সেলোনার গোল উৎসব, ভ্যালেন্সিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত
ছবির ক্যাপশন: ভ্যালেন্সিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। ছবি : এএফপি

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

লা লিগায় মৌসুমের প্রথম হোম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। মাত্র ৬ হাজার দর্শকের সামনে খেলতে নেমেও কাতালানরা ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে।

ফেরমিন লোপেজ, রাফিনিয়া ও রবার্ট লেভানদোস্কি— তিনজনই করেছেন জোড়া গোল। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা।

শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে তারা দুই পয়েন্টে পিছিয়ে।

স্টেডিয়ামের অভাবেও খেলায় কোনো ঘাটতি রাখেনি দল। ন্যু ক্যাম্প সংস্কারের কাজ পিছিয়ে যাওয়া আর লুইস কম্পানিস স্টেডিয়ামের খারাপ মাঠের কারণে বার্সাকে নামতে হয়েছে মাত্র ৬ হাজার আসনের ইয়ুহান ক্রুইফ স্টেডিয়ামে। বিশেষ অনুমতি নিয়ে এই ম্যাচ খেলে কাতালানরা।

প্রথমার্ধে ফেরান তরেসের সহায়তায় লোপেজ গোল করলেও আসল দাপট দেখা যায় বিরতির পর। বদলি নামা রাফিনিয়া ঝলক দেখান দুর্দান্ত ভলিতে। পরক্ষণেই লোপেজ করেন তার দ্বিতীয় গোল। এরপর রাফিনিয়াও পূর্ণ করেন নিজের জোড়া গোল।

শেষদিকে নামা লেভানদোস্কি সময় নষ্ট না করে পরপর দুই গোল করে দলের অর্ধডজন গোল পূর্ণ করেন।

ম্যাচ শেষে কোচ হান্সি ফ্লিক বলেন, ‘শুরু থেকেই আমরা আক্রমণাত্মক খেলেছি। লোপেজ, রাফিনিয়া, লেভানদোস্কি—সবাই দারুণ ছিল। দলে এত ভালো খেলোয়াড় থাকা আমার জন্য বাড়তি আনন্দ।’

এই হারে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে নেমে গেছে ভ্যালেন্সিয়া।




এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪