| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপালের এয়ারপোর্টে জামালরা, বিশেষ ফ্লাইটে ফিরছেন দেশে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৫ ইং | ০৪:০১:২৯:পূর্বাহ্ন  |  ১৩৭৯৫১৭ বার পঠিত
নেপালের এয়ারপোর্টে জামালরা, বিশেষ ফ্লাইটে ফিরছেন দেশে
ছবির ক্যাপশন: নেপাল এয়ারপোর্টে জামালরা

রিপোর্টার্স২৪ ডেস্ক :

কয়েকদিন আটকে থাকার পর আজ (বৃহস্পতিবার) সকালে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। সাড়ে ১১টার পর বিশেষ এক ফ্লাইটে তারা দেশে ফিরবে। বাফুফে, কাঠমান্ডুর দূতাবাস ও বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় দ্রুত সময়ে দেশে আসছেন জামাল-রাকিবরা। বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকদেরও একই ফ্লাইটে ফিরিয়ে আনা হচ্ছে। 

সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে নেপালে সরকার পতন হয়। এজন্য ৯ সেপ্টেম্বর দুপুর থেকে গতকাল বিকেল পর্যন্ত দেশটিতে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। সন্ধ্যার সময় ফ্লাইট পুনরায় চালু হলে বাফুফে আজকের মধ্যে দলকে ফেরানোর ব্যবস্থা নেয়। 

বাংলাদেশ ফুটবল দল দুই ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। ৮ সেপ্টেম্বর আন্দোলন শুরু হওয়ায় ৯ সেপ্টেম্বর খেলা হয়নি। এজন্য বাংলাদেশ ৯ সেপ্টেম্বরই দেশে ফেরার চেষ্টা করে। বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে গত দুই দিন হোটেলে বন্দী অবস্থায় ছিলেন জামালরা। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪