শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে কারা প্রশাসন ও কয়েদিদের মধ্যে ভয়াবহ দাঙ্গায় অন্তত ২৫ জন নিহত এবং আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এবং শ্রীলঙ্কার দৈনিক ‘আদা দেরানা’র বরাতে এ তথ্য জানা গেছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমে আসায় তেল উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে ওপেক প্লাস। বিশ্লেষকদের মতে, জোটের সাতটি সদস্য দেশ রোববার (৫ জুলাই) অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে আগস্ট মাসের জন্য অপরিশোধিত তেলের উৎপাদন কোটা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে চলমান ব্যক্তিগত ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সম্পাদিত (এডিট করা) ছবি পোস্ট করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্টে এক সপ্তাহ ধরে চলা তীব্র দাবদাহে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন রাজ্যে অন্তত ২৫ জন মানুষের প্রাণহানি ঘটেছে। একই সময়ে দেশটির পূর্ব উপকূল, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ এখনও চরম গরমের সতর্কতার মধ্যে রয়েছেন।
যুক্তরাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের আর কোনো শক্তিশালী বন্ধু বা রাষ্ট্রীয় সহযোগী নেই—মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এমন মন্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ভারতকে ইসরায়েলের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে উল্লেখ করে বলেন, নয়াদিল্লির কাছ থেকে তেল আবিব বরাবরই অসামান্য সহযোগিতা পেয়ে আসছে।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী (ইউএস-২৫০) উদযাপন অনুষ্ঠানে নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে রসিকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রশাসনের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করতে গিয়ে তিনি দাবি করেন, এ পর্যন্ত তিনি অন্তত আটটি যুদ্ধ বা সংঘাত থামাতে ভূমিকা রেখেছেন। তবে এত কিছুর পরও নোবেল শান্তি পুরস্কার তার ভাগ্যে জোটেনি বলে মন্তব্য করেন তিনি।
তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠেয় আসন্ন ন্যাটো সম্মেলনকে কেন্দ্র করে যুক্তরাষ্টের কাছ থেকে ডজনখানেক যুদ্ধবিমানের ইঞ্জিন পাওয়ার বিষয়ে আশাবাদী হয়ে উঠেছে আঙ্কারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই রাষ্ট্রীয় সফর তুরস্কের ইঞ্জিন প্রাপ্তির পথ সুগ
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় তিন হাজারে পৌঁছেছে। দেশটিতে এখনো ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার বাসিন্দা আটকে রয়েছেন। শনিবার (৪ জুলাই) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী শোক ও দাফন অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রোববার তেহরানে অনুষ্ঠিত হয়েছে খামেনি ও তাঁর পরিবারের চার সদস্যের জানাজার নামাজ। এতে অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ।
ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে আবাসন বাজারকে আরও দক্ষ করতে এবং বিদেশী বিনিয়োগ আকর্ষণে অনাবাসী ও বিদেশী নাগরিকদের জন্য নতুন আবাসন নীতিমালা অনুমোদন করেছে সৌদি আরব। নতুন এই নীতিমালায় কঠোর তথ্য প্রকাশ, বাধ্যতামূলক ডিজিটাল প্রক্রিয়া এবং আইন লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ১ কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানে ভক্তদের হাতে বিপুলসংখ্যক লাল পতাকা দেখা গেছে। এ ধরনের পতাকা তার দাফন প্রক্রিয়ায় বিশেষ অর্থ বহন করছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অনুষ্ঠান চলাকালে কোনো ধরনের হামলা হলে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ এসলামি বলেন, খামেনির দাফন প্রক্রিয়ায় এ ধরনের পতাকা বিশেষ অর্থ বহন করছে।
ঘানায় চলতি সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। স্থানীয় সংবাদমাধ্যম ‘থ্রি নিউজ’এর বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিদর্শন বিভাগের পরিচালক রিচার্ড আমো ইয়ার্তের নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিশ্চিত হওয়া ৩৪ জনের মধ্যে ১২ জনের মৃত্যু রাজধানী আক্রায় হয়েছে। নিখোঁজদের তথ্য এখনো যাচাই করা হচ্ছে। ফলে উদ্ধার অভিযানে আরও মরদেহ পাওয়া গেলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
ইরান মীমাংসা করতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি বলেছেন, ‘খামেনির দাফন অনুষ্ঠানের জন্য তেহরানকে এক সপ্তাহের সময় দেয়া হয়েছে।’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শান্তি আলোচনা চলাকালে গুরুত্বপূর্ণ পর্যায়ে ইরানের দুই শীর্ষ কর্মকর্তা—পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল— এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেল আবিব। ইসরায়েলের মতে, নিউ ইয়র্ক টাইমস’ এবং দ্য ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এসব প্রতিবেদন ‘ভুয়া খবর’ এবং ‘বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি’।