: ঢাকায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির সমর্থকরা। শনিবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে পাঁচলাইশ থানার ২ নম্বর গেইট মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা।
বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, কেন আজকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে রক্তাক্ত হতে হয়? নুরুর ওপর আঘাত কারা করেছে? এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে।
:খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর এলাকায় মায়ের হাতে দুই বছরের শিশু খুন হওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময়ে নিজের ঘরে বালিশচাপা দিয়ে শিশু মো. তহিদুল আলম আভানকে হত্যা করেন তার মা সাবিনা ইয়াসমিন-এমন প্রাথমিক তথ্য জানিয়েছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
আইন অমান্য করে মিয়ানমার জলসীমায় মাছ ধরার সময় আরাকান আর্মি কর্তৃক আটকের আগেই ১২২ জন জেলে ও ১৯টি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশের কোস্টগার্ড।
ফটিকছড়ির কাঞ্চননগরে আলোচিত কিশোর মাহিন হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আত্মীয়ের বাড়ি থেকে আসামি মো. তাজুল ইসলামকে (৪০) আটক করা হয়।
সেপ্টেম্বর মাসকে বই উপহার মাস ঘোষণা করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ স্লোগানে পঞ্চম বারের মতো এমন অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
অংশীজনদের সর্বসম্মতিক্রমে ‘কোন শিক্ষার্থী নিজ বিদ্যালয়ে মোবাইল ফোন আনতে পারবে না এবং কোন শিক্ষক মোবাইল নিয়ে শ্রেণি কক্ষে প্রবেশ করতে পারবে না’ সহ ১২ নির্দেশনা অনুসরণ করার জন্য চাঁদপুরের শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শীর্ষ মাদক কারবারি ও ১৫ মাদক মামলার আসামী কামরুল হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি জেলেদের মুক্ত করতে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে চিঠি দিয়েছে বিজিবি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, গত ১৬ বছর আমাদের উপর যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে, সবগুলোকে আমাদের চেনা আছে।
ফেনীর আল-কেমী হাসপাতালে সিজারের সময় রোগীর পেটে গজ রেখেই সেলাই করে দেওয়া হয়েছে। সাত মাস ধরে অসহনীয় ব্যথা ও দুর্ভোগের পর, অবশেষে দ্বিতীয় অস্ত্রোপচারে গজটি অপসারণ করা হয়।
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলনে আমি বারবার কারাবরণ করেছি। হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছি, বাড়িতেও হামলা হয়েছে। কিন্তু আমরা কখনো গ্রেপ্তারকে ভয় পাইনি, হাসিনার কাছে মাথা নত করিনি।’
খাগড়াছড়ির রামগড় পৌরসভায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে পুরো এলাকা। পারিবারিক কলহ ও টাকার জন্য অপমানিত হওয়ার জেরে নিজের দাদী ও ফুফুকে নৃশংসভাবে হত্যা করেছে এক যুবক-এমন তথ্য উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে।
সাজেক ভ্যালি শরতের মনোরম আবহে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা ছুটে আসছেন পাহাড়ি এই পর্যটনকেন্দ্রে। মেঘে ছাওয়া পাহাড়, নীল আকাশ আর সাদা মেঘের ভেলায় সাজেক যেন স্বর্গীয় সৌন্দর্যে রূপ নিয়েছে।
:সেন্টমার্টিনের দক্ষিণ সাগরে মাছ ধরার সময় ট্রলারসহ সাত রোহিঙ্গা জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি।