কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবিরগুলোয় প্রতিদিন গড়ে ৮৭ জন শিশুর জন্ম হচ্ছে। সেই হিসেবে প্রতিবছর জন্ম নিচ্ছে প্রায় ৩২ হাজার শিশু। নতুন প্রজন্মের সঙ্গে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ অব্যাহত থাকায় শিবিরে রোহিঙ্গা জনসংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারের ইনানী হোটেল বে ওয়াচে আয়োজিত আন্তর্জাতিক রোহিঙ্গা সংলাপে বলেন, ‘প্রতি বছর প্রায় ৩২ হাজার রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে। বর্তমানে কক্সবাজারের শিবিরগুলোতে রোহিঙ্গার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখে।’
নোয়াখালীর সুবর্ণচরের পরিস্কার রাস্তার মাথা-হাদার দোকান পরিষদ সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ
চট্টগ্রামের মোহরা এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও তিনজন।
কক্সবাজারের পেকুয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন।
বিএনপি নেত্রী রুমিন ফারহানা নির্বাচন কমিশনে ‘গুন্ডার’ মতো আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন।
খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় ও চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
ফেনীর দাগনভূঞা উপজেলায় কাটাখালী নদীর ভাঙনে মাতুভূঞা ইউনিয়নের করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ভবন বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ভাঙন অব্যাহত থাকায় যেকোনো সময় পুরো ভবনটি নদীগর্ভে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে অনিশ্চিত হয়ে পড়বে বিদ্যালয়ের কয়েকটি শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান।
মিয়ানমার থেকে ২০১৭ সালের ২৫ আগস্টের পরে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। আট বছর কেটে গেলেও এখনো একজন রোহিঙ্গাও নিজভূমিতে ফিরতে পারেনি। রাখাইনের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে, যা প্রত্যাবাসনের পথ আরও কঠিন করে তুলেছে। রোহিঙ্গারা বলছে, স্বদেশে ফেরত যাওয়া এখন প্রায় অসম্ভব। কোথায় ফিরবেন? ওখানে কি ফেরার মতো পরিবেশ আছে? তারপরও সুযোগ হলে নিজ দেশে ফিরতে চান তারা।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসহ পুরো এলাকায় মাদক নিয়ন্ত্রণে সরকার একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতারা সাক্ষাৎ করেছেন।
পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ।
দপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৪ আগস্ট) দুপুরে চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশ অবতরণকেন্দ্র বড় স্টেশন মাছঘাটে এই অভিযান পরিচালনা করা হয়।
আগামী ২৫ সেপ্টেম্বর পূর্ণ হবে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৮ বছর। অতীত সকল রেকর্ড ভেঙে নিজ দেশ মিয়ানমারে বাস্তুচ্যুত হয়ে প্রাণ বাঁচাতে এদিন সীমান্ত পেরিয়ে উখিয়া-টেকনাফে অনুপ্রবেশ করেছিল প্রায় ৮ লাখ রোহিঙ্গা। আগে অবস্থান করাসহ বাংলাদেশে অবৈধ রোহিঙ্গার সংখ্যা এখন প্রায় ১৪ লাখ। গত অর্ধযুগ ধরে তাদের প্রত্যাবাসনের প্রচেষ্টা চলে আসছে, কিন্তু আলোর মুখ দেখা যায়নি আজও।
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের সেলিম ট্রেড মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. লোকমান হোসেন।
শতবর্ষের ঐতিহ্যবাহী খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফটকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।