চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ এবং দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিমানবন্দর সড়ক সম্প্রসারণ নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বুধবার (২৭ আগস্ট) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় যানজট এড়াতে ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে বিমান বিমানবন্দর সড়কটি প্রশস্ত করার বিষয়ে আলোচনা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে বায়েজিদ ও হালিশহরের ট্রেঞ্চিং গ্রাউন্ডকে (টিজি) ধাপে ধাপে আধুনিক ল্যান্ডফিল্ডে রূপান্তর করা হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, জুলাই আন্দোলন কোন দলের অর্জন নয়। এটি ছাত্র-জনতার অর্জন। সে কৃতিত্ব তাদেরকে দিতে হবে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে কামরুল হাসান (৩৪)।
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, জুলাই সনদ যদি এখন আইনি ভিত্তিতে বাস্তবায়ন করার সুযোগ না হয়। তাহলে সেটি কোনো দলীয় সরকার বাস্তবায়ন করবে না। তাহলে জুলাইয়ে ছাত্র-জনতার রক্ত ও প্রাণ দেওয়া অর্থহীন হয়ে গেলো না।
জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল পর্বে প্রথম স্থান অর্জন করেছেন খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির কন্যা অর্ণিতা মহাজন। গণসংগীতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তিনি হয়ে উঠেছেন লক্ষ্মীছড়ির গর্ব।
কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও দ্রুত সংস্কারের দাবিতে বুড়িচং উপজেলার ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত ৯ স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ হোসেন রাসেল (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার ১৪টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন নেই। এসব প্রতিষ্ঠানকে দ্রুত লাইসেন্স করার তাগাদা দিয়েছে কর্তৃপক্ষ।
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচরের পরিস্কার রাস্তার মাথা -হাদার দোকান পরিষদ সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় সনাক্তকরণ করেছে পুলিশ।
লক্ষ্মীপুর শহরের ‘মেসার্স গোপাল কৃষ্ণ বণিক’ নামে একটি খাদ্যপণ্যের গুদামে ভেজাল ও নিম্নমানের খাদ্যসামগ্রী মজুদ রাখার দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।