বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “বিগত ১৭ বছরে যারা গুম- খুনের শিকার হয়েছে, তাদের ত্যাগ অপরিসীম। তাদের পরিবারের ত্যাগ শুধু শিকার করে শেষ করা যাবে না।
দপুরের শাহরাস্তিতে শিশু তাসনুহার (৩) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টায় বাড়ির পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বামীর লাশ নিয়ে ইজিবাইকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। তবে বাড়িতে পৌঁছার আগেই তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
লক্ষ্মীপুরে স্থানীয় সংবাদ মাধ্যমে হত্যাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছোট কাউসারকে সন্ত্রাসী লিখে সংবাদ প্রচার করায় সাংবাদিক তারেক মাহমুদকে হুমকি দেওয়া হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সংবাদ প্রকাশের পর রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে কল দিয়ে বিভিন্ন চাপ প্রয়োগ ও মামলার হুমকি দেয় ছোট কাউসার।
: চট্টগ্রামের সীতাকুণ্ডে সাপের কামড়ে গোপা ঘোষ নামের এক শিক্ষিকা মারা গেছেন। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের দিলীপ ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শরীরে ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার হাসপাতাল মোড় এলাকায় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষ চলে।
কক্সবাজার শহরের সমুদ্র সৈকত তীরবর্তী ঝাউগাছে ঝুলন্ত অবস্থায় স্থানীয় এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সৈকতের গলফ মাঠ সংলগ্ন ঝাউবাগানের ভেতরে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত হত্যাকান্ডে দন্ডপ্রাপ্ত আসামীর স্বজনরা চাঁদপুরের ফরিদগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম ছিলেন তৎকালীন ফেনী পিবিআই পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি সহ নেতাকর্মীদের উপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবীতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুরে বাসায় ৭দিন ধরে এক তরুণীকে আটক রেখে ধর্ষণের ঘটনার প্রধান আসামী জয়কুড়িকে (২৫) গ্রেপ্তার করছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর শহরের ঝুমুর সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ২ দিন পর আজ ৩ সেপ্টেম্বর (বুধবার) ক্লাস ও পরীক্ষা শুরু করেছে কর্তৃপক্ষ। যেই ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় থাকতো মুখরিত, সেই ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নোয়াখালীর সুবর্ণচরে গাঁজা সেবন করে দুই বন্ধুর ঝগড়ায় পুকুরের পানিতে ডুবে একজনের মৃত্যু। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডালিম চন্দ্র মজুমদার (৪০) নামে একজন আটক করেছে
বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় বম পার্টি তথাকথিত কেএনএর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধারের কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৩ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।