নোয়াখালীর সুবর্ণচরে চাঞ্চল্যকর মা-মেয়ে গণধর্ষণ মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল খায়ের মুন্সি ওরফে 'মুন্সিয়া চোরা'কে বিএনপির নির্বাচনী প্রচারণায় দেখা গেছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।
নোয়াখালীর হাতিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ ইমরুল কায়েস (৪১) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। আটক ইমরুল দোহাজারী পৌরসভার খাঁনবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াত আমেরিকার সাথে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়'।
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, বাংলাদেশে অন্য একটি দল—তারা অতীতে স্বাধীনতার পক্ষে ছিল না। তারা কি ভবিষ্যতে স্বাধীনতা রক্ষা করতে পারবে?
নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও তাঁর দলীয় প্রধান এবং প্রতিষ্ঠাতাসহ একাধিক ছবি ব্যবহার করে ঘরে ঘরে রঙিন লিফলেট বিতরণ করার অভিযোগ উঠেছে। এসব রঙিন লিফলেট শত্রুতা করে কেউ হয়তো বিতরণ করতে পারে বলে মন্তব্য করেন প্রার্থীর ব্যক্তিগত সহকারী মো. ইকবাল হোসাইন রুবেল।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (১ ফেব্রুয়ারি) থেকে টানা ৯ মাস পর্যন্ত টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত বন্ধ থাকবে। গতকাল শনিবার এই মৌসুমে শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে পৌঁছেছে। নতুন নির্দেশ না আসা পর্যন্ত কোনো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করতে পারবে না।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাঁর ‘শাপলা কলি’ প্রতীকের অন্তত তিনজন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আবদুল হান্নান মাসউদ নিজেই। তিনি জানান, তালতলা বাজারে অবস্থিত তাঁর শাপলা কলি প্রতীকের একটি নির্বাচনী অফিসে প্রথমে ভাঙচুর চালানো হয়। পরে অফিসের অবস্থা দেখতে গেলে সেখানে শত শত মানুষ জড়ো হন। এ সময় তাৎক্ষণিকভাবে একটি পথসভা শুরু হলে বক্তব্য দেওয়ার একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁর তিনজন কর্মী আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এ নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন। অন্যায়, অবিচার ও জুলুমের জবাব দেওয়ার নির্বাচন। জনগণ যদি যোগ্য প্রার্থী নির্বাচন করে, তাহলে আগামী পাঁচ বছর শান্তি ও উন্নয়নে এলাকা সমৃদ্ধ হবে। ভুল হলে আরও পিছিয়ে যাবে।বড় দলগুলোর মার্কা এখন আর সব নয়, মানুষ আজ অনেক সচেতন। শনিবার (৩১ জানুয়ারি) রাতে আশুগঞ্জ উপজেলার যাত্রাপুরে এক নির্বাচনি সভায় তিনি বলেন, গত ১৭ বছরে দেশের বাস্তবতা বদলে গেছে, মানুষও বদলেছে। খাটের তলা থেকে উঠে মার্কায় চড়ে পাস হওয়া দিনের শেষ। এখন মানুষ জানে কে আন্দোলন করেছে, কে অন্যায়ের বিরুদ্ধে লড়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে দাগনভূঞা উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের মিজান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাউজান উপজেলার পশ্চিম বিনাজুরিতে ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের তিনদিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ধর্মীয় আচার, প্রার্থনা ও স্মরণানুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের ভিক্ষুসংঘ, ধর্মগুরু, বুদ্ধিজীবী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পুরো এলাকা শোক ও শ্রদ্ধায় মুখরিত হয়ে ওঠে। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে সংঘরাজের স্মরণে অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির। সকালের অধিবেশনে সভাপতিত্ব করেন শাসনভাস্কর শাসনপ্রিয় মহাথেরো। আশীর্বাদক হিসেবে বক্তব্য দেন প্রিয়দর্শী মহাথেরো। উদ্বোধক ছিলেন প্রজ্ঞানন্দ মহাথেরো এবং প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ড. সংঘপ্রিয় মহাথেরো।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, কোনো ‘মুনাফিক গোষ্ঠী’ বাংলাদেশ শাসন করতে পারবে না এবং দেশের মানুষ আর প্রথাগত দুই রাজপরিবারের হাতে নিজেদের ভাগ্য বন্ধক রাখতে রাজি নয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চায় না। তিনি বলেন, “আমার আদিপত্য মানবো না, ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোটকে সামনে রেখে লক্ষ্মীপুরের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার ৪টি সংসদীয় আসনের শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ৫টি উপজেলায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষ প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “একটি দলের এবং একটি পরিবারের দুই প্রজন্মের নেতা দেশ চালিয়েছেন—জিয়া পরিবারের একজন প্রেসিডেন্ট ছিলেন, একজন তিনবারের প্রধানমন্ত্রী।