জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধ ভাবে ষ্টেশন রোডে দেশীয় ফল নামান ও বিক্রয় চলছে। আড়ৎদার মালিকরা সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (৩মে) দুপুরে শহরের তিনমাথা রেহেনা ফল মন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তব্য পাঠ করেন আমদানী রপ্তানী কারক ও দেশী ফল আড়ৎ মালিক সমবায় লি: এর সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম আরফান।
বগুড়ায় এম কে এ সাকিদার নামে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তিনি শহরের সূত্রাপুর এলাকায় ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামে এক প্রতিষ্ঠান খুলে চিকিৎসা সেবার নামে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন।
নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি বৃদ্ধির কারণে চলনবিলের লাখো কৃষকের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বোরো ধান ঘরে তুলতে না পারায় বিপাকে পড়েছেন কৃষকেরা।
জয়পুরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮১ পিচ ট্যাপেনডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ঘটুরিয়া গ্রামের সাত্তার আলীর ছেলে ওবাইদুর রহমান (৩২)
নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও নওগাঁ ৩ আসনের এমপি ফজলে হুদা বাবু। উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’–এর আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জে ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) টিএমএসএসের দায়ের করা মামলায় দেড় বছরের শিশু সন্তানসহ মোছা. জান্নাতি খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।
মহান মে দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে অনুষ্ঠিত এক পথসভায় কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
একটি ট্রেন দ্রুতগতিতে ছুটে চলছে। সেই ট্রেনের নিচে মাটির সঙ্গে সমান হয়ে একজন বাবা তার শিশু সন্তানকে নিয়ে শুয়ে পড়েছেন। বাবা-সন্তানকে প্রাণে বাঁচানোর আকুতিতে প্রার্থনায় মগ্ন প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা। ট্রেনটি চলে গেল, সুস্থ অবস্থায় উঠলেন বাবা-সন্তান।
জয়পুরহাটে নানা আয়োজনে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১২ টায় শহরের কলেজ রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
নাটোরের বড়াইগ্রামে গানের শিক্ষকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও গ্রেফতার দুইজনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মশিন্দা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি সিরাজগঞ্জে এসে পড়েছে বিতর্কের মুখে। খেলোয়াড় বাছাইয়ে অনিয়ম ও বয়স জালিয়াতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্টরা।
পঞ্চগড় সদর উপজেলার আহামদ নগর এলাকায় দ্রুতগতির ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অ্যাডভোকেট সোলায়মান হক নামে এক আইনজীবী নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কোর্ট থেকে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নওগাঁর বদলগাছীতে কোলা বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কোলা হাটে এই কর্মসূচি পালন করা হয়। বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডোর নেতৃত্বে কোলা বিজলী কলেজ গেট থেকে কোলা বাজারের গুরুত্বপূর্ণ অংশ এই কার্যক্রমটি সম্পন্ন হয়।
জয়পুরহাটের ক্ষেতলালে সংবাদ প্রকাশের জেরে ইউএনও'র কক্ষে হামলার শিকার হয়েছে দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি আমানউল্লাহ আমান। মঙ্গলবার বিকাল ৫টায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ ঘটনা ঘটে।