বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালনরত এক নারী উপ-পরিদর্শককে (এসআই) ম্যাডাম বলে সম্বোধন করাকে কেন্দ্র করে নূর মোহাম্মদ মামুন নামে এক যুবককে প্রায় দেড় ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়
নওগাঁর আত্রাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে রাস্তা সংস্কার কাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আত্রাই উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বগুড়ার শাহাজাহানপুর উপজেলায় একাধিক মামলার আসামি রকি (৩২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ' এই প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিমেলা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩এপ্রিল) সকাল ১০টায় সিভিল সার্জন অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
জয়পুরহাটের আক্কেলপুরে পড়া না পারায় নাহিদ হাসান (১০) নামে এক মাদ্রাসাছাত্রকে বেদম নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক পালিয়ে গেলে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদরাসার প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে মারধর করেছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
রাজশাহীতে ফিলিং স্টেশনে (পাম্পে) তেল নিতে গিয়ে বাঁশ ব্যবসায়ী আবদুল আলম (৬০) মারা গেছেন। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে। মৃত আলম বাকশৈল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাঁশ ব্যবসায়ী।
একাধিক সামাজিক-পেশাজীবী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা অ্যাডভোকেট দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৮৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ
বগুড়া শহরের পার্ক রোডে অবস্থিত হোটেল উড বার্ন এর কনফারেন্স রুমে আয়ুর্বেদিক ওষধ প্রস্তুতকরণে প্রাকৃতিক ভেষজ নির্যাস ও রং এর মূল্যায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২এপ্রিল) কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
জয়পুরহাটের কালাইয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে কালাই মিল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজের বিরুদ্ধে। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তিনি মহাসড়কের পাশে সরকারি জমি কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে নিয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা ও হাসুয়া উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডে চাচাতো ভাই, ভাগ্নে ও ভগ্নীপতি সহ ৬জন অংশ নেয়।
সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ করা হয়েছে। মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর নাম বাদ দেওয়ায় জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়।
পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে একটি পরিত্যক্ত কূপ থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওগাঁর নিয়ামতপুরে দুই শিশুসহ পরিবারের চার সদস্যকে জবাই করে হত্যা করা হয়েছে। ডাকাতি নাকি জমি নিয়ে বিরোধ তদন্ত শুরু করেছে সিআইডি। সোমবার দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদীতে সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুকে নিয়ে কটুক্তির অভিযোগে দায়ের হওয়া মামলায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের আদালত।