অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সাঈদ আলতাফুন্নেছা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) জয়পুরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নাটোরের লালপুরে বজ্রপাতে আজিজ মন্ডল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬মে) বিকেলে উপজেলার বিলমারিয়া, নওসাড়াপুর সুলতানপুর চরে এই ঘটনাটি ঘটে। নিহত আজিজ মন্ডল একই এলাকার মসলেম মন্ডলের ছেলে।
নওগাঁর পোরশায় নিতপুর মহিলা আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) নিতপুর মহিলা আলিম মাদ্রাসার ল্যাবরুমে এই সংবর্ধনার আয়োজন করে রোবেদা পুতুল ফাউন্ডেশন, নওগাঁ।
বগুড়া সদরের চাঁদপুর এলাকায় অবস্থিত “ড্রাগন ফুড এন্ড বেভারেজ, বাংলাদেশ” নামের একটি জুস কারখানায় অভিযান চালিয়ে কারখানার সুপারভাইজার মো. আরিফুর রহমানকে (৩১) ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ডিবি পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন ভুয়া পরিচয় ব্যবহার করে ইজিবাইক ও অটোরিকশা ছিনতাই করা একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত লছিমনের ধাক্কায় মুক্তার হোসেন নামে অটোভ্যানের এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৬ মে) সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের হান্নান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সরকারি জমি দখল, অবৈধ দোকান নির্মাণ ও অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি)সহ কয়েকজনের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার (৬ মে) বিষয়টি সাংবাদিকদের জানান রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. ফারজুল ইসলাম ফাহিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক।
আদালত অবমাননার অভিযোগে বগুড়ার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নন্দীগ্রামের এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিন কর্মকর্তাকে শোকজ নোটিশ দিয়েছেন যুগ্ম জেলা জজ আদালত-২ বিচারক শামিমা খাতুন।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় প্রায় সাত বছর আগে নিখোঁজ হওয়া আয়েশা খাতুন নামে এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে এতদিন দাবি করে আসছিল পরিবার।
নাটোরের লালপুরে আশরাফুল (১৯) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত আশরাফুল ইসলাম বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম রেজার ছেলে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, খাল খননের মাধ্যমে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এই খালকে কেন্দ্র করে পরবর্তীতে এই অঞ্চলে আর কখনো পানির অভাব হবে না। আমরা চেষ্টা করছি গ্রামীণ জনপদকে উন্নয়ন করার জন্য। যদি সেটা উন্নত হয়, তাহলে দেশ উন্নত হবে। সোমবার (৪ মে) সকালে নাটোরের বাগাতিপাড়ায় দুটি খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
নাটোরের সিংড়ায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জয়পুরহাটের কালাই উপজেলায় মাদক সেবনের দায়ে ছয়জনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ মে) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার নুনুজ বাজার এলাকার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এবং ঝামুটপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
বগুড়ার গাবতলী উপজেলার ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ জাতীয়করণ করা হচ্ছে। এর মধ্য দিয়ে বগুড়া সফরে গিয়ে দেওয়া নিজের ওয়াদা পূরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার রাতে বগুড়া কেন্দ্রীয় বাসটার্মিনাল কার্যালয়ে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বগুড়া মহানগরী শাখা আয়োজিত দক্ষতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মহানগর সভাপতি এজাজ আহাম্মেদ আসলাম।