| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বদলগাছীতে বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভা

নওগাঁর বদলগাছীতে মাদক বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই সচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থীরাই পারে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে।

বিস্তারিত...

বগুড়ায় ৩০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল আইস উদ্ধার

বগুড়ায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

কালাইয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

জয়পুরহাটের কালাইয়ে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমেী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান এবং পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের প্রকোপে তিন শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম প্রকোপে তিন শিশুর মৃত্যু ঘটেছে। একই সময় হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন।

বিস্তারিত...

বগুড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল ) সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। এবারের প্রতিপাদ্য ছিল "স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ"।

বিস্তারিত...

বগুড়ায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

এক্স ক্রিকেটার বগুড়ার আয়োজনে এস আর গ্রুপ মোসলেম স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বগুড়ায় র‌্যাবের অভিযানে ৬৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

বগুড়ার শহরের চকসূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজা ও ৪ লিটার দেশীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

বিস্তারিত...

নওগাঁয় ‘৩ কোটি টাকা’ নিয়ে উধাও সমিতির লোকজন

নওগাঁর সাপাহারে আমানতের টাকা ফেরত দেওয়ার দাবিতে গ্রাহকদের মানববন্ধন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায়। জানা যায়, নওগাঁর সাপাহার উপজেলায় শতাধিক গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছেন একটি সমবায় সমিতির কর্মকর্তারা। গ্রাহকেরা আমানতের টাকা নিতে এসে দেখেন সমিতির কার্যালয় বন্ধ। তাঁরা মুঠোফোনে প্রতিষ্ঠানটির মালিক ও কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারছেন না।

বিস্তারিত...

ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শাহিনুর ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভরট্ট শিবনগর গ্রামের মোজ্জামেল হকের ছেলে।

বিস্তারিত...

নওগাঁয় স্কুলছাত্রীকে উত্যক্ত; মধ্যরাতে যুবক গ্রেপ্তার

নওগাঁয় এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার রাত ২টার দিকে সদর উপজেলার কাদোয়া গ্রামের উত্তরপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিস্তারিত...

শিক্ষার্থীর চেয়ে শিক্ষক বেশি: মাদ্রাসা ঘরে আলু

জয়পুরহাটের কালাইয়ে মাত্র ৯ জন শিক্ষার্থীর বিপরীতে ১৭ জন শিক্ষক, এমন ব্যতিক্রম চিত্র দেখা গেছে উপজেলার বোড়াই রাহিমা খাতুন দাখিল মাদ্রাসায়।

বিস্তারিত...

টর্চারসেলে নিয়ে নির্যাতনের অভিযোগ এমপির বিরুদ্ধে

লীয় নেতাকর্মীদের তুলে নিয়ে নিজ বাসভবনের টর্চার সেলে নির্যাতনের অভিযোগ উঠেছে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেছে মান্দা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

বিস্তারিত...

বগুড়ায় নবীন আইনজীবীদের গাউন প্রদান করল ল’ইয়ার্স কাউন্সিল

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও গাউন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ।

বিস্তারিত...

দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ইসি সানাউল্লাহ

দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ।

বিস্তারিত...

বগুড়ায় পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। অনিয়ম, ভয়ভীতি প্রদর্শন ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪