জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে বাংলাদেশ সরকারের সঙ্গে ঋণচুক্তি সই করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)। শুক্রবার (২৭ জুন) রাজধানীর আগারগাঁওয়ের ইকোনমিক রিলেশনস ডিভিশনে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়
আগস্ট থেকে ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন পল্টন ও ধানমন্ডি এলাকা এবং উত্তর সিটির আওতাধীন উত্তরা এলাকায় প্রাথমিকভাবে চালু হতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৈরি তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশা। শনিবার (২৮ জুন) গুলশান নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত ই-রিকশার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ বিষয়টি জানানো হয়
গবাদিপশুর রোগ রোধে সময়মতো ভ্যাকসিন প্রয়োগ বাধ্যতামূলক: প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের আটটি জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সম্প্রতি এ উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়, যেখানে দেশব্যাপী নানা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ (শনিবার)
সনাতন ধর্মাবলম্বীদের উৎসব রথযাত্রা শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে পালিত হচ্ছে এ উৎসব। এরই অংশ হিসেবে বিকেল তিনটায় রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। শোভাযাত্রাটি ইত্তেফাক মোড়, মতিঝিল, বায়তুল মোকাররম, প্রেসক্লাব ও হাইকোর্ট মোড় হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। নয় দিনব্যাপী এই বর্ণাঢ্য ধর্মীয় উৎসবের আয়োজন করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), বাংলাদেশ।
ঢাকার খিলক্ষেত এলাকায় রেলের জমিতে অস্থায়ী মণ্ডপ সরিয়ে নেওয়ার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সরকার। শুক্রবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে মন্দির ভাঙার অভিযোগ উঠেছে, সেটি আসলে রেলওয়ের জমিতে পূজার সময় অস্থায়ীভাবে স্থাপন করা মণ্ডপ। এটি পূজা শেষে সরানোর শর্তে অনুমতি দেওয়া হলেও আয়োজকরা সরায়নি। বরং সেখানে মহাকালী মূর্তি স্থাপন করে মণ্ডপটি স্থায়ী করার চেষ্টা করা হয়।
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এ সরকারের মূল লক্ষ্য।
বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে অবস্থিত কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) ১১তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সে (এসসিসি) উত্তীর্ণ কর্মকর্তাদের সনদপত্র প্রদান করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) কোর্সের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে এই সনদপত্র প্রধান করেন
হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, মসজিদ রয়েছে, মাদরাসা রয়েছে। বিএনপির অফিস রয়েছে। আরও শত শত স্থাপনা এই রেলওয়ের জায়গায় রয়েছে। সেসব অবৈধ স্থাপনা না সরিয়ে হিন্দু মন্দির ধ্বংস কেন? তার মানে এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে ও ওপর মহলে মৌলবাদের আখড়া তৈরি হয়েছে। শুক্রবার (২৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলের জমিতে অস্থায়ী মণ্ডপ সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার (২৭ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে জুলাই সনদ নিয়ে রাষ্ট্রের নিষ্ক্রিয়তা ও ছাত্র জনতার ঐতিহাসিক ৩৬ জুলাইয়ের অর্জনকে ম্লান করে ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণার প্রহসনের বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু আজ। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।
আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয় বরং জনপ্রত্যাশা যেন পূরণ হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।