রাজধানীর পুরানা পল্টনে সাব্বির টাওয়ারে আগুন লেগেছে। শনিবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে অগ্নিকাণ্ডটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে গতকাল রাজধানীর এক হোটেলে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের জেনারেল সেক্রেটারি অ্যাটলে হোইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার
পরিবেশ ধ্বংস হলে মানুষ সুরক্ষিত থাকে না। পরিবেশ দূষণকে গুরুত্বের জায়গাতে নিয়ে আসতে হবে।
এবারের পরীক্ষায় সারাদেশের মোট ১৪৯ কেন্দ্রে প্রায় ৪৩ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন
গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচারে আরও একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নতুন ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে আইন মন্ত্রণালয়।
২০১৩ সালের শাপলা চত্বরের হেফাজতে ইসলামের সমাবেশের দুই দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্যসহ কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছিল বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৪৩টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান।
মাহফুজ আলম বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী অতি শিগগিরই বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে। উপদেষ্টা আশাপ্রকাশ করে বলেন, আগামী বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ আরও কয়েক ধাপ এগিয়ে যাবে এবং দেশের সাংবাদিক ও গণমাধ্যম-সংশ্লিষ্টদের অধিকার সুরক্ষিত থাকবে।
রাজধানীর কুড়িল এলাকায় রেললাইনে দাঁড়িয়ে ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ইশতিয়াক আহমেদ রাফিদ (২২) নামে এক তরুণ আলোকচিত্রীর মৃত্যু হয়েছে।
ড. আলী রীয়াজ বলেন, ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট ভূমিকা নেই। কমিশন কারও প্রতিপক্ষ নয়। সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরি আমাদের মূল লক্ষ্য। ছয় মাসের মধ্যে সেটাই তৈরি করতে চাই।
সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার তিনি কাতার যান।
বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট সবাইকে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আ. ল. ম. ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারকে যুক্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।