বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি বুধবার ২১ মে ও বৃহস্পতিবার ২২ মে অনুষ্ঠিত হয়েছে
মূলত সাড়ে চার দশক আগের বিধানের কিছু কিছু বিষয় ঘুরিয়ে-ফিরিয়ে অন্তর্ভুক্ত করে সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ করা হচ্ছে বলে সরকারি চাকরিজীবীদের মধ্যে আলোচনা আছে।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, দেশে একটি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সরকার স্বচ্ছতা ও সংস্কারের প্রতি অঙ্গীকারবদ্ধ।
ঈদ-উল আযহায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ঈদের আগের ও পরের তিন দিন ওভারলোড ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধসহ ১৭ টি পদক্ষেপ নিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন।
আগেকার যেকোন বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল-সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
দীর্ঘ দিন ধরে ৭ দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। তবে কর্তৃপক্ষের ইতিবাচক সাড়া না পাওয়ায় বুধবার (২১ মে) থেকে শহীদ মিনারে কর্মসূচি পালন করছেন তারা।
সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ রহিতক্রমে সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও উক্ত অপরাধ বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত হয় এই অধ্যাদেশ।
শিগগিরই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। এ ছাড়া জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের নিরলস ভূমিকা ও প্রতিশ্রুতির প্রশংসা করেন সেনাপ্রধান। সেনা কর্মকর্তাদের শৃঙ্খলা ও আনুগত্য বজায় রাখারও আহ্বান জানান তিনি
বর্তমান পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন দু-একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। নিজ থেকেই দায়িত্ব পালন করা থেকে অপারগতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (২১ মে) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ কথা বলেন তিনি।
পরিবেশ অধিদপ্তরের সক্ষমতাও বাড়াতে হবে। যেমন অনলাইন মনিটরিং চালু করা। ভূগর্ভস্থ পানির অনিয়ন্ত্রিত উত্তোলন বন্ধে এই কর্মপরিকল্পনা শিগগিরই শুরু হবে।
আমরা হয়তো ভবিষ্যতের নির্বাচিত সরকারের কাছে আংশিকভাবে পুনর্গঠিত একটি অর্থনীতি দিয়ে যাবো। তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে এই প্রক্রিয়াকে এগিয়ে নেবে— এটাই আমাদের প্রত্যাশা।
চামড়ার সঠিক মূল্য নিশ্চিত করতে ইতোমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, মাদরাসা ও এতিমখানায় ৩০ হাজার টন লবণ সরবরাহ করবে সরকার, যাতে তারা চামড়া সংরক্ষণ করতে পারে যতক্ষণ না ন্যায্য দাম পাওয়া যায়।
রাজধানীর হাজারীবাগের জাফরাবাদ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে গত শুক্রবার (১৬ মে) ফটোগ্রাফার নূরুল ইসলামকে খুন করে ক্যামেরা ছিনতাই করে একদল টিকটকার। এ ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, করিডোর নিয়ে আমাদের কারও সঙ্গে কোনো কথা হয়নি এবং এ বিষয়ে কারও সঙ্গে কোনো কথা হবে না।