| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ১৭ টি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮১৩৬১৩ বার পঠিত
ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ১৭ টি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : ঈদ-উল আযহায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ঈদের আগের ও পরের তিন দিন ওভারলোড ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধসহ ১৭ টি পদক্ষেপ নিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সড়ক নিরাপত্তা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ২৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লে. কর্নেল নাসের উদ্দিন লিয়ন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রেজওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হোসেন, যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল ইসলাম ও টাঙ্গাইলে সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী প্রমুখ।

সড়ক নিরাপত্তার সভায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বক্তারা বলেন, ঈদে ঘরমুখো  মানুষের  যাত্রা নির্বিঘ্ন ও আরামদায়ক  করার লক্ষ্যে  ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মহাসড়কে ওভারলোড ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ রাখা, মহাসড়কে চুরি ডাকাতি ছিনতাই মলম পাটি, চাঁদাবাজি কর্মকাণ্ডে পুলিশের টহলের পাশাপাশি সেনাবাহিনী ও র‌্যাবের টহল বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও লক্কর ঝক্কর ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪