সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর। খালেদা জিয়ার স্মরণে শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এ মন্তব্য করেন।
দ্বৈত নাগরিকত্বের জেরে শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা স্থানীয় ভোটার ইয়াজদায়িনকে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে বিএনপি প্রার্থীর সমর্থকরা এ মারধর করেন। এসময় নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানি চলছিল।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারের স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৬ জানুয়ারি) নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে এতে যোগ দিয়েছেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের কয়লা ও গ্যাস সম্পদকে নিয়ন্ত্রণে আনার জন্য আঞ্চলিক ও বৈশ্বিক মহাশক্তিরা ষড়যন্ত্র চালাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার নানা দিক উঠে আসে।
গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে এলাকাবাসীর জীবনমান উন্নত হবে। তিনি জানিয়েছেন, এলাকার শিক্ষাব্যবস্থা, রাস্তাঘাট ও কৃষকের স্বার্থে বিএনপি কার্যক্রম নিশ্চিত করবে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদের সন্তান, ভাই ও পরিবারের একজন সদস্য হিসেবে ধানের শীষে ভোট চাই।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সমাবেশের প্রস্তুতি চলছে। সমাবেশের মঞ্চ নির্মাণের জন্য বাঁশসহ প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ইতোমধ্যে মাঠে আনা হয়েছে। তার আগমনকে ঘিরে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালট ব্যবস্থায় প্রার্থীর নাম ও প্রতীক একসঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিক ও সুস্পষ্ট প্রস্তাব তুলে ধরেছে দলটি।
পোস্টাল ব্যালট প্রণয়ন, প্রেরণ ও ব্যবহারের বিভিন্ন ধাপে অনিয়মের অভিযোগ উঠছে বলে জানিয়েছে বিএনপি। দলটির দাবি, এসব অনিয়ম নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এটি বাংলাদেশে প্রথম উদ্যোগ হওয়ায় কিছু ত্রুটি থাকতে পারে, তবে যেসব অভিযোগ সামনে আসছে তাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে পক্ষপাতমূলক কার্যক্রম হয়েছে বলে ধারণা করছে বিএনপি।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টি হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় দৈনিক আমার দেশ এর প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক অচলাবস্থা, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং সম্ভাব্য গণভোটের বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।
রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। গতকাল বুধবার বিকেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে। সাক্ষাৎকালে তারেক রহমান জোট নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন।
জুলাই জাতীয় সনদ নিয়ে কোনো ধরনের আপস বা বিচ্যুতির সুযোগ নেই—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি ধারা ও প্রস্তাব অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি। এই সনদের বাইরে দলটির কোনো ভিন্ন অবস্থান নেই।
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।