সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের অর্থনীতিকেও রাজনৈতিক মতো গণতান্ত্রিক করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের নেতারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দলীয় সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ সাক্ষাতে রিকশা–ভ্যান–অটোচালক দলের সভাপতি আলমগীর হোসেন মন্টুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়।
বিএনপি অভিযোগ করেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মধ্যে পড়েছে, যা
আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে বলে মন্তব্য করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমরা সবার আগে সংস্কার চেয়েছি। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত।
চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু আটকের পর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়, বরং এটি হবে বাংলাদেশের অগ্রযাত্রা ও গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। তিনি বলেন, সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হওয়ার সুযোগ পাবে না।
দেশবিরোধী শক্তি নির্বাচন বানচালের উদ্দেশ্যে নানা ধরনের অপচেষ্টা ও সহিংসতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন, দোয়া ও শোক সভায় তিনি
ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমকে দেখে গাড়ি থামিয়ে তার খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি আইপিএল থেকে জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের একজন
বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জনগণ আমার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মাঝেও আমি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছি। আমার নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই, সেটা হলো ৫২-এর ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদার করেনি।
১৮ বছর আগে আয়কর ফাঁকির অভিযোগে এনবিআরের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, দেশকে উগ্রবাদ থেকে মুক্ত করতে বর্তমানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিকল্প নেই। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে তারেক রহমানের সঙ্গে সাংবাদিক ও সম্পাদকদের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কিছু ছেলেপেলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে তিনি ঝগড়া করতে চান না বলে জানিয়েছেন। মির্জা আব্বাসের অভিযোগ, ‘কিছু কিছু ছেলেপেলে উস্কানিমূলক কথাবা
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। দলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে বলে প্রত্যাশা করেন ভারতের প্রধানমন্ত্রী।