গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে যারা রক্তাক্ত করেছে—তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে ৪৮ ঘণ্টার পর আমরা এমন কর্মসূচি দেব সরকার কিন্তু আমাদের আর থামাতে পারবে না।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার মুখের কথায় দায়িত্ব শেষ করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশেদ খান।
ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, কোন ফ্যাসিস্ট যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই অভ্যুত্থানের মৌলিক দাবি এটা। হাজারো প্রাণের বিনিময়ে এ দেশের মানুষ ফ্যাসিস্ট থেকে মুক্তি পেয়েছে। নতুন করে অনে
জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোট অথবা গণপরিষদ নির্বাচনই হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত পদ্ধতি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূইয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাড়া দেখে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে পৃথক দুটি বৈঠক করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। উভয় বৈঠকে তার সঙ্গে ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য অ্যাড. মো. খালিদ হোসেন।
অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের ১৩ মাস পার হলেও ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করতে না পারায় দেশ এখনো নির্বাচনমুখী হতে পারেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
জুলাই আন্দোলনে সাগর হত্যা মামলায় ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জুলাই গণহত্যায় অভিযুক্ত দল আওয়ামী লীগের ‘ক্লিন ইমেজের’ কেউ জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিলে তাদের আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাপার কার্যালয়ে বিভাগের আট জেলার নেতা-কর্মীদের নিয়ে এক যৌথসভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শাহবাগে সমাবেশের পর গতকাল গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে নাই বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীর হায়দার পাটোয়ারী।
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
জাতীয় পার্টিকে (জাপা) ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর উল্লেখ করে অবিলম্বে তাদের নিবন্ধন বাতিল এবং দেশে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ প্রায় ২৯টি রাজনৈতিক দল।
চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত বিপ্লবী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। চূড়ান্ত বিজয় ছাড়া কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন রাশেদ খাঁন।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও গুরুতর আঘাতের ঘটনা তদন্তে তদন্ত কমিশন গঠন করেছে সরকার। তিন সদস্যের এ কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজা।