নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুকের এক পোস্টে জানিয়েছেন, এনসিপিকে শাপলা প্রতীক দিলে তারা মামলা করবে না। এ নিয়ে সারাদিন আলোচনা যখন তুঙ্গে রাতেই তিনি পোস্টটি এডিট করে লেখেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না। কিন্তু প্রতিবাদ তো করব।’ তার এই পোস্টটি এডিট করার পর ফেসবুকে অনেককেই সমালোচনা করতে দেখা গেছে।
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীক হিসেবে শাপলা দিলে কোনো মামলা না করার অঙ্গীকার করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা কথা জানান তিনি। তিনি ফেসবুকে লেখেন, শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না।
রাশেদ খান বলেছেন, গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার আলোচনা চলছে। শীর্ষ নেতারা বসেছি, কথা বলেছি এবং আন্তরিক আলোচনা হয়েছে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকাল ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দারসুল কুরআনের মাধ্যমে বৈঠক শুরু হয়। সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বর্তমান সরকারের বৈধতা নিশ্চিত না করে রাষ্ট্র পরিচালনা এবং নির্বাচন আয়োজনের সমালোচনা করে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়।
নতুন বন্দোবস্তের দাবিদারেরা মব সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু। আজ সোমবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সরকার উৎখাতে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় জাতীয় পার্টির রওশন এরশাদপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দলের নিবন্ধন ও লাঙল প্রতীক চেয়ারম্যান জি এম কাদেরের নামে থাকবে, যেভাবে বর্তমানে বহাল রয়েছে। রোববার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন জি এম কাদের ও শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বাধীন জাপার এই নেতা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি ও বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। নিউইয়র্ক সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে সকাল-বিকেল এমপি বেচাকেনা হবে এবং সরকারের স্থিতিশীলতা থাকবে না বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
গণঅধিকার পরিষদের (জিওপি) ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন ফারুক হাসান।
রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এতে জুলাই আন্দোলনের সক্রিয় সদস্য হাবিবুল বাশার, সিফাত, রাসেলসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
‘একজন মুসলমানের জন্য অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা দেয়া বাধ্যতামূলক নয়। এটি অন্য ধর্মের ধর্মীয় কার্যক্রমে সহযোগিতা হিসেবে বিবেচিত হতে পারে, যা ইসলাম সমর্থন করে না।’- এমন মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।
অপহরণের হুমকির পর নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুনের সন্ধান মিলেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের পেজে দেয়া এক পোস্টে তার সন্ধান পাওয়ার বিষয়টি জানানো হয়েছে।