জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা ও সরকারের উপদেষ্টারা বারবার বলছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশের গণতান্ত্রিক রাজনীতিতে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশ দলীয় কোন্দলের কারণে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যায় পুলিশ। শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর কা
তারা বলেন, ‘সার খানায় গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে এর প্রভাব শুধু গ্যাসের মূল্যবৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকবে না। এতে নিশ্চিত করেই সারের মূল্যবৃদ্ধি পাবে একই সাথে কৃষিপণ্যের উৎপাদন খরচও বৃদ্ধি পাবে।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর টিভির মালিকানা পাওয়া দুই সাংবাদিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, শুনেছি এনসিপির নেতৃবৃন্দের নামে দুটি গণমাধ্যম অনুমোদন করা হয়েছে। যে দুইজনের নামে হয়েছে, তাদের আমি ভালোভাবে চিনি। তারা নিজের ফ্যামিলি নিয়ে চলতে হিমশিম খাচ্ছে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ আশানুরূপ হয়নি। যেসব সংস্কার প্রস্তাব গ্রহণ করা হয়েছে তার আইনি ভিত্তি নিশ্চিত করা যায়নি। আবার মৌলিক সংস্কারের অনেকগুলোতে নোট অব ডিসেন্ট দিয়ে বাতিলযোগ্য করে রাখা হয়েছে। এমন বাস্তবতায় পিআর পদ্ধতিই জুলাইয়ের প্রত্যাশা পূরণে একমাত্র উপায় বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ।
শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর পলাশী মোড়ে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় উদ্বোধন হতে যাচ্ছে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’। এই স্তম্ভের উদ্বোধন করবেন আবরারের পিতা বরকত উল্লাহ। আয়োজন করছে আবরার ফাহাদ স্মৃতি সংসদ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি গণঅধিকার পরিষদের রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমাদের কেন বলে দিতে হবে যে নির্বাচন কমিশনের মার্কায় মুলা-বেগুন-খাট-থালাবাটি এগুলো থাকতে পারে ন।যেগুলোতে মানুষের হাসির খোরাক জোগায়, এ ধরনের মার্কা নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় কীভাবে থাকে? এটা তো তাদের রুচিবোধের একটা প্রকাশ। দেশে কী মার্কার অভাব পড়ছে? আমরা আশা করছি, তারা এটা সংশোধন করবে।’
রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় ঐকমত্য না হলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে, এবং এটি হলে কেউ পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
নির্বাচন নিয়ে একটি প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না এমন শর্ত দেওয়া ঠিক নয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যও গণতান্ত্রিক মূল্যবোধের কথা নয়। মূলত:সংস্কারের নামে আওয়ামী লীগেরই পুনর্বাসন করা হচ্ছে । রাশেদ খান বলেন, সনদের পুরোপুরি বাস্তবায়ন এ সরকারের পক্ষে সম্ভব নয় আগামী সরকারকে বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে।
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন। শুক্রবার (৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। এতে শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব সিকান্দার আলি মিনা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আকতার চৌধুরীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা অংশ নেন।
বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরকে অন্য দলে নিজেদের কর্মী যুক্ত না করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। জামায়াত-শিবিরের এই নীতির কারণে তার দল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি তার।