বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি - বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক মিতা রহমানের পিতা হাসিবুর রহমান বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)।
নির্বাচনের আগেই শাপলা চত্বর ও জুলাই গণহত্যাসহ প্রতিটি হত্যাযজ্ঞের বিচার দাবি করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতি দেন
শীর্ষদ্বয় বলেন, স্বাধীনতার অব্যবহিত পর থেকেই দেশে মব শুরু হয়। অর্থাৎ মব আগেও ছিল। ফ্যাসিবাদী রেজিমে এরকম শত শত মবের দৃষ্টান্ত রয়েছে। এমনকি সে সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়ও মব হয়েছিল। আমরা তখনও মবের বিরোধিতা করেছিলাম, এখনো বিরোধিতা করছি।
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, যারা কোনোদিন ভোটকেন্দ্রে যাননি তারা ছবক দিচ্ছেন নির্বাচন কিভাবে হবে। যারা রাজনীতিতে ৩৫ থেকে ৪০ বছর সময় দিয়েছেন তাদেরকে রাজনীতি শেখাচ্ছেন কোনোদিন রাজনীতি না করা মানুষগুলো
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন বৃহস্পতিবার (১৯ জুন) দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনের প্রথম পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপিসহ অন্তত ১৫টি দলের প্রতিনিধি অংশগ্রহণ করেন
ইসরায়েলি বাহিনীর ইরানে সামরিক হামলা, গাজায় ধারাবাহিক গণহত্যাসহ অব্যাহত আগ্রাসন, জাতিগত নিধন এবং মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্বসহ শান্তিকামী আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হবার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরামের সভাপতি মোস্তফা মোহসিন মন্টু রোববার (১৫ জুন) বিকেল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে গেছে বলে মনে করেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা বলেছিলাম, আপনারা সোজা পথে হাঁটেন। আমরা বলেছিলাম, বিচারের কাজটাকে জোরদার করতে হবে। আমরা যেমন একাত্তরের হত্যাকারীদের বিচার চাই, তাদের যেমন পার পেয়ে যাওয়ার সুযোগ নাই, তেমনই গত বছরের অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরও বিচার করতে হবে।
তিনি আরও বলেন, সংস্কার, বিচার ও জুলাই সনদ বিষয়ে বিএনপির নীতিগত সমর্থন পাওয়া গেছে—এটি দেশের ভবিষ্যৎ গণতন্ত্রচর্চার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা বিশ্বাস করি, এই প্রক্রিয়া স্বৈরতন্ত্রমুক্ত একটি বাংলাদেশের ভিত্তি গঠনে সহায়ক হবে।
অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর ১২ দলীয় জোট এক বিবৃতিতে বলেন, এ আলোচনার মাধ্যমে জাতি একটি স্বস্তির বার্তা পেয়েছে। দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করে জনগণের মনে আশার আলো জাগিয়েছে
বৃহস্পতিবার রাত ১১টার দিকে একটি ফেসবুক পোস্টে নুরুল হক অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনের অনুসারীরা তাকে অবরুদ্ধ করে রেখেছেন।
এপিএস মোয়াজ্জেম এত দুর্নীতি করলেন, অথচ মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ কিছুই জানতেন না; এটা কীভাবে সম্ভব?
আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এই সরকারের প্রধান সমালোচনা হলো, রাজনৈতিক দল ও ছাত্রদের মধ্যে ঐক্য গড়তে ব্যর্থ হয়েছে। অন্যদিকে নির্বাচনের সময় ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া প্রমাণ করে, সরকার নিরপেক্ষ।
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।