জুলাই অভ্যুত্থান চলাকালীন আন্দোলনকে বেগবান করতে সামনে থেকে সমন্বয়ের পাশাপাশি আড়ালে থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন, মাহফুজ আলম তাদের একজন। আওয়ামী সরকারের ব্যাপক হত্যাকাণ্ড ও গণ গ্রেফতারের মধ্যেও আন্দোলনটিকে সচল রাখার কাজ করেছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়নের পাশাপাশি সিনেমা ও সাহিত্য নিয়ে একাধিক কাজ করেছেন তিনি।
বোলাররা কাজটা সহজ করে দিয়েছিলেন। কিন্তু ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারিয়ে সহজ পথটা যেন কঠিনভাবেই শুরু করলেন বাঁহাতি ব্যাটার পারভেজ ইমন। তবে শুরুটা ভুলে এখন জয়ের পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পরে লিটন দাস ২৬ বলে ৩২ রানে ফিরলেও লঙ্কান বোলারদের তুলাধুনা করছেন তানজিদ। ২৭ বলে ফিফটির পর ৪৩ বলে ৭২ রানে দলকে জয়ের বন্দরে টেনে নিচ্ছেন তিনি।
দেশজুড়ে আলোড়ন তোলা কোটা সংস্কার আন্দোলনের ঢেউ একপর্যায়ে সিলেটেও ছড়িয়ে পড়ে। আন্দোলনের শুরু থেকেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাত তাবাসসুম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সিলেটে এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝেও। শাবিপ্রবিতে আন্দোলনকে সুসংগঠিত রাখতে যে সমন্বয়ক কমিটি গঠন করা হয়, জান্নাত ছিলেন সেই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য।
বুধবার (১৬ জুলাই) ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এক বিবৃতিতে বলেন, ‘জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃবৃন্দের রাজনৈতিক সংগঠন এনসিপি জুলাইজুড়ে দেশব্যাপী পদযাত্রা করছে। তারই ধারাবাহিকতায় আজ তারা গোপালগঞ্জে গিয়েছে। তাদের সঙ্গে আজ গোপালগঞ্জে যা হয়েছে, তা লজ্জাজনক। একই সঙ্গে প্রশাসনের ব্যর্থতাও বটে।’
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮) ও টুঙ্গীপাড়ার সোহেল মোল্লা (৪১)। আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালেতিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁরা গুলিবিদ্ধ ছিলেন। হাসপাতালের কর্মকর্তা জীবিতেষ বিশ্বাস বলেন, আরও ৯ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের অস্ত্রোপচার চলছে।
তিনি বলেন, অর্ডিন্যান্সের কার্যকারিতা শুরু হওয়ার নির্দিষ্ট একটা দিন থাকে, সংবিধান কার্যকর হওয়ারও একটা নির্দিষ্ট দিন থাকে। তবে ঘোষণাপত্রের কার্যকারিতার ক্ষেত্রে দিন নির্ধারণ করা বাধ্যতামূলক নয়। তবে যেটা প্রয়োজন তা হলো- মর্যাদা এবং সাংবিধানিক স্বীকৃতি। যেন ভবিষ্যতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী কোনো মানুষকে কোনো শাসকগোষ্ঠী অবৈধ বা অসাংবিধানিক আখ্যা দিতে না পারে।
মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন।
অন্যায়ের বিরুদ্ধে সারাদেশ নীরব থাকলেও সরব থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের যে কোন অন্যায়ের ঘটনায় বরাবরই প্রতিবাদমুখর এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ব্যতিক্রম হয়নি কোটা সংস্কার আন্দোলনেও। অযৌক্তিক কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে ও পরবর্তীকালে স্বৈরাচার পতনের আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
লামিয়া ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা। ছোটবেলা থেকেই রাজনীতি সচেতন। অনেক কম বয়সেই রাজনীতির জটিল বইগুলো অধ্যয়ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক বর্ষে পড়ছেন এবং রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ আয়োজনে নেয়া সাক্ষাৎকারে এই জুলাই সে সময়ের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার মতামত তুলে ধরেছেন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন অর্বাক আদিত্য।
হাইকোর্টের আদেশ অনুযায়ী আনোয়ারা-মুজাহিদ নার্সিং কলেজের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়ায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন বিএসসি নার্সিংয়ের সমুদয় পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার করে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।
ঢাকায় মিটফোর্ড হাসপাতাল এলাকায় রাস্তায় প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সরকারকে নতুন করে সমালোচনার মুখে ফেলেছে। আবারও প্রশ্ন উঠছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এগার মাস পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন ব্যর্থ হচ্ছে?
কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সিদ্ধান্ত হয়েছে, জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা। মন্ত্রীসভার বৈঠকে সংসদের বিরোধীদলীয় নেতা বা নেত্রী বা তার অনুপস্থিতিতে বিরোধীদলীয় উপনেতা উপস্থিত থাকবেন।