সোমবার (১১ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত গুলশান-২ এ অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ট্রেসি অ্যান জ্যাকবসন এবং দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম সদস্যসচিব ও কূটনৈতিক প্রতিনিধি আলাউদ্দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১০ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। খবর বিবিসি বাংলা'র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'সাধারণ শিক্ষার্থীদের' ব্যানার নিয়ে প্রতিবাদ-বিক্ষোভের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসিক হলে 'প্রকাশ্য ও গুপ্ত' রাজনীতি নিষিদ্ধ থাকার যে ঘোষণা দিয়েছে তা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে।
তিনি আরও বলেন, বিগত নির্বাচন প্রক্রিয়ায় জড়িতদের বাদ দিয়ে নতুন লোক নেওয়া হবে। এখানে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিসিরা, এসপি, বিজিবির প্রতিনিধি, সেনাবাহিনীর ও এনএসইয়ের প্রতিনিধিরা আসছেন। নির্বাচনের সময় যারা জড়িত থাকবেন তাদের সঙ্গে মিটিং করেছি। রংপুর এলাকার অবস্থা পর্যবেক্ষণ করলাম।
স্বাগতিক লাওসের বিপক্ষে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বুধবার (৬ আগস্ট) মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসেন পুজা-সাগরিকারা। একের পর এক দূরপাল্লার শট ঠেকাতে ব্যস্ত থাকেন লাওসের গোলরক্ষক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গতকাল (সোমবার) ঢাকার উত্তরায় যে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, আমাদের ধারনা এ ঘটনায় শতাধিক মানুষ মারা গেছেন।’ মঙ্গলবার (২২ জুলাই) সকালে খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকায় আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে স্থানীয় চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন , চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। শাসনক্ষমতায় গেলে কী করবেন, তা জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ডক্টর গোবিন্দ চন্দ্র প্রামাণিক আওয়ামী লীগ ও বিএনপি – উভয় প্রধান রাজনৈতিক দলের বিরুদ্ধেই হিন্দু সম্প্রদায়কে বঞ্চনা ও প্রতারণার অভিযোগ এনেছেন। তিনি জামায়াতে ইসলামীকে একটি আদর্শিক প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবি জানান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “জুলাই মাস আমাদের ইতিহাসে এক নির্মম অধ্যায়। এই মাস কেবল কষ্টেরই নয়, প্রতিবাদ, প্রতিরোধ ও বিজয়ের প্রতীক। শহীদ পরিবারগুলো বিচারহীনতার এক চরম বাস্তবতার মধ্য দিয়ে দিন পার করছে। জুলাইয়ের যে চেতনা, যে আকাঙ্ক্ষা—তার জন্য এরচেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না।”
সলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনের কথা উঠলেই কেউ কেউ ভয় পায়। কারণ, এই পদ্ধতি চালু হলে চাঁদাবাজি, ভোট ডাকাতি, দলীয়করণ ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়ে যাবে। অথচ যারা এর বিরোধিতা করছে, তারা আজও যৌক্তিকভাবে কোনো অসুবিধা তুলে ধরতে পারেনি। যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট, খুঁনি, চাঁদাবাজ তৈরি হয় এমন নির্বাচন বাংলাদেশে আমরা দেখতে চাই না।’
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর নির্বাচন বোঝে না, তাদের রাজনীতি করার দরকার নেই। যারা বোঝে, তারাই রাজনীতি করবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই রাষ্ট্রব্যবস্থার সবচেয়ে নির্মম চিত্র নারায়ণগঞ্জ শহর, যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও গডফাদারতন্ত্র মিলেমিশে একাকার। একাধিক পরিবার বছরের পর বছর ধরে এই শহরের রাজনীতি, অর্থনীতি ও ব্যবসা কুক্ষিগত করে রেখেছে। এই ব্যবস্থা ভেঙে ফেলতেই আমাদের আন্দোলন।
পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছে দিতে জাতীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে বিস্ফোরক গণজাগরণ ঘটে তা শুধু একটি প্রজন্মের ক্ষোভই নয় বরং রাষ্ট্র ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোর এক অনন্য সাহসী প্রয়াস। এই আন্দোলনের সম্মুখসারির এক সংগঠক মেহেদী হাসান। চাঁদপুরের কচুয়া উপজেলার এক সাধারণ পরিবার থেকে উঠে আসা সরকারি কবি নজরুল কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী অল্প বয়সেই হয়ে ওঠেন স্বাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের এক আপসহীন কণ্ঠস্বর। তিনি শুধু রাজপথে ছিলেন না, ছিলেন ছাত্রদের ভরসা, সিদ্ধান্ত ও নেতৃত্বের নির্ভরতা।