‘জুলাই বিপ্লব ২০২৪’-এর বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের আয়োজিত ‘জুলাই বিপ্লবোত্তর বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’-এর চূড়ান্ত পর্বে বিভাগের ১৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন না।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান ভূমিদাতা ও প্রখ্যাত দানবীর কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিউল আউয়ালের উদ্যোগে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।