| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ট্যাগ: বিশ্ববিদ্যালয়

ডাকসু : ভোটার ৪১ ভোট দিতে সময় পাবেন ৮ মিনিট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৪১টি ভোট দিতে প্রতি ভোটার সময় পাবেন আট মিনিট। আর নির্বাচন উপলক্ষে শুধু ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

বিস্তারিত...

এস এম ফরহাদের ডাকসু নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির মনোনীত জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী এস এম ফরহাদের অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ।

বিস্তারিত...

উমামার ঐক্য প্যানেলের ১১ দফা ইশতেহার

দলীয়করণ ও বিরাজনীতিকরণমুক্ত একাডেমিক ক্যাম্পাস, নারীবান্ধব ক্যাম্পাস এবং স্বাস্থ্য সুরক্ষাসহ ১১ দফা ইশতেহার দিয়েছে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন

বিস্তারিত...

জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী জুলিয়াস সিজার তালুকদারের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে

বিস্তারিত...

আলী হুসেনকে ঢাবি থেকে ৬ মাসের জন্য বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিস্তারিত...

চাকসুতে ভোটার তালিকায় শিক্ষক, ছাত্র হলে ছাত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকায় ঠাঁই পেয়েছে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের নাম। তারা হলেন সহকারী প্রক্টর নুরুল হামিদ ও সাবেক সহকারী প্রক্টর রন্টু দাশ। যদিও নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষকের ভোটার হওয়ার সুযোগ নেই চাকসু নির্বাচনে। এ ছাড়া ছাত্রদের আবাসিক শহীদ ফরহাদ হোসেন হলের ভোটার তালিকায় উঠেছে পাঁচ ছাত্রীর নাম। তারা সবাই পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। গত সোমবার নির্বাচন কমিশন প্রকাশিত চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা বিশ্লেষণে উঠে এসেছে এমন নানা অসংগতি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

বিস্তারিত...

ঢাবির হলগুলোতে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন কড়া নির্দেশনা জারি করেছে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে বিশেষ প্রয়োজন ব্যতীত কোনো বহিরাগত বা অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করতে পারবেন না বলে নির্দেশ দেয়া হয়।

বিস্তারিত...

রিটকারী শিক্ষার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি, তীব্র সমালোচনা ও প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া হয়েছে।

বিস্তারিত...

সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না : মেঘমল্লার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু হাসপাতালে ভর্তি। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সবার কাছে দোয়া চান তিনি।

বিস্তারিত...

এবার ৬ দফা ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়াকে প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ ৬ দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। হল ছাড়ার নির্দেশনা উপেক্ষা করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এই আলটিমেটাম দেন

বিস্তারিত...

রাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের শেষ দিন আজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের স্যাম্পল সংগ্রহের আজ শেষ দিন।

বিস্তারিত...

ফের সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা, প্রক্টরসহ আহত অনেকে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়রা আবার সংঘর্ষে জড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমাঝোতা করতে গেলে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষ

বিস্তারিত...

রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চেয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।

বিস্তারিত...

চবিতে সংঘর্ষের ঘটনায় সব পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিস্তারিত...

ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪