ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন সংগঠনের ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। প্যানেলগুলোর প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ায় এখন ক্যাম্পাসে নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে। তবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার–প্রচারণা এখনো শুরু হয়নি। ২৬ আগস্ট বিকেল চারটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ আগস্টের মধ্যে। ভোটের দিনের (৯ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টা আগপর্যন্ত প্রচার করা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানেই এই পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্র সংগঠনটি।
আজ বুধবার সন্ধ্যা ৬টায় মধুর ক্যান্টিনে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ নামে এই প্যানেল ঘোষণা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্যানেলের ভিপি প্রার্থী জামালুদ্দীন খালিদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
২০১৯ সালে সর্বশেষ ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি। সেবার স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার সেই ইমি বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিপি পদে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিহিংসা পরায়ণ বিরোধী মতাদর্শের গুপ্ত রাজনৈতিক সংগঠনের মদদে বানোয়াট রেকর্ড ব্যবহার করে সাংবাদিককে হেনস্তার অভিযোগ বিশ্ববিদ্যালয়টির দৈনিক দিনকাল ও ইত্তেফাকের সংবাদদাতার। গত ১৪ই আগস্ট বিশ্ববিদ্যালয়টির প্রশাসন বরাবর ভুক্তভোগী সংবাদদাতা আল ইয়ামিম আফ্রিদি অভিযোগ করেন, তার সম্মানহানির ষড়যন্ত্রে লিপ্ত একটি রাজনৈতিক গুপ্ত কুচক্রী মহল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্র।
দ্বিতীয় ক্যাম্পাসের কাজ কচ্ছপের কাজ গতি ও আবাসন ভাতা ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আজ রোববার (১৭ আগস্ট)। এদিন একযোগে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও অনুষদে পাঠদান কার্যক্রম শুরু হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির প্রেক্ষাপটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া বলেছেন, ছাত্র সংগঠনগুলো নিজেরা বসে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলে বিষয়টি এই পর্যায়ে আসতো না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের এক ছাত্রীকে “মেয়ে দেখলে টিটকারি করবই” বলে হেনস্তা করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রহমানের বিরুদ্ধে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মানের দাবিতে আজও ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনসাধারন
গত ৩১ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীদের হল পাড়ায় রাত ১০টার পর হলে প্রবেশ করলে সিট বাতিলের হুমকি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর। যা নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক অসন্তোষ এবং সান্ধ্য আইন প্রয়োগে প্রশাসনের বিরুদ্ধে জেন্ডার বৈষম্যের অভিযোগ উঠেছে।
জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা-নির্যাতন ও বিভিন্ন সময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের র্যাগিংসহ নানা অভিযোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ১০ ছাত্রলীগ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। প্রথম বর্ষ থেকে বৈধ সিট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক অধিকার, সুষ্ঠু শিক্ষার পরিবেশ পাওয়ার অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাইলে তার প্যানেলে যোগদানে আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (৩০ জুলাই) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
দীর্ঘ পাঁচ মাস দশ দিন বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (২৯ জুলাই) থেকে।শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন।