| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবির হলগুলোতে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৫ ইং | ০৮:৩৮:১১:পূর্বাহ্ন  |  ১৩৫৯১৭১ বার পঠিত
ঢাবির হলগুলোতে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন কড়া নির্দেশনা জারি করেছে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে বিশেষ প্রয়োজন ব্যতীত কোনো বহিরাগত বা অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করতে পারবেন না বলে নির্দেশ দেয়া হয়।


ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল হলে বহিরাগতদের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র বৈধ শিক্ষার্থী ছাড়া অন্য কেউ হলে অবস্থান করতে পারবে না।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪