| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ০৫:১৫:৩৯:পূর্বাহ্ন  |  ১৩৪৩২৬১ বার পঠিত
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
ছবির ক্যাপশন: এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়।

জাবি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘিরে বর্তমানে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এরমধ্যেই সোমবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হলো।

এর আগে গত ১ সেপ্টেম্বর এক রিট আবেদনের শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে সেদিনই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরবর্তীতে এ বিষয়ে শুনানির পর হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। ফলে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পূর্বনির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪