| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত কালিহাতীর শিল্পীরা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ১১:৪৮:৫৮:পূর্বাহ্ন  |  ১৫২৭৩৯৫ বার পঠিত
দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত কালিহাতীর শিল্পীরা
ছবির ক্যাপশন: দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত কালিহাতীর শিল্পীরা

শুভ্র মজুমদার,কালিহাতী: শারদীয় দুর্গাপূজা ঘনিয়ে আসতেই উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা। পূজার রঙে রাঙাতে এখন প্রাণপণ ব্যস্ত সময় কাটাচ্ছেন এখানকার মৃৎশিল্পীরা।

উপজেলার নানা গ্রামে প্রতিমা তৈরির ধুম পড়ে গেছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রতিমা গড়ার কর্মযজ্ঞ। বাঁশ, খড়, মাটি আর রঙের অনন্য মিশ্রণে গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গা, মহিষাসুরসহ কার্তিক, গণেশ, সরস্বতী ও লক্ষ্মীর প্রতিমা।

স্থানীয় প্রতিমাশিল্পী অতুল পাল বলেন, আমি উত্তর সেনবাড়ী দুর্গা মন্দিরের প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছি। এ প্রতিমা তৈরিতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হবে। এছাড়াও আরও কয়েকটি প্রতিমার কাজ চলছে। সাধারণত ৪০ হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকার মধ্যে প্রতিমা তৈরি করা হয়। যাদের সামর্থ্য বেশি তারা আরও ব্যয়বহুল প্রতিমা গড়াচ্ছেন। সারা বছর তেমন কাজ না থাকলেও দুর্গাপূজাকে ঘিরেই আমরা নতুন করে প্রাণ ফিরে পাই। তবে এবার কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় খরচও অনেকটা বেশি।

একই অভিজ্ঞতার কথা জানান, উপজেলার পিচুটিয়া গ্রামের প্রতিমাশিল্পী হরিদাস পাল।  তিনি বলেন, সারাবছর কাজের সুযোগ সীমিত থাকলেও দূর্গা পুজাকে ঘিরে তারা নতুন করে প্রাণ ফিরে পান।

পূজা উদ্যোক্তারা জানালেন, এবারের প্রতিমা নির্মাণ ও সাজসজ্জায় নতুনত্ব আনার চেষ্টা চলছে। ফলে শিল্পীরাও শৈল্পিক কাজ ও অভিনব নকশায় বেশি মনোযোগ দিচ্ছেন।

সবশেষে, শিল্পীদের আশা, দুর্গাপূজার প্রতিমা বিক্রির মাধ্যমে অন্তত এ বছর কিছুটা হলেও আর্থিক স্বস্তি ফিরে আসবে তাদের জীবনে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪